পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৫ অগাস্ট, ২০২৫): কুরআনের ৫ আয়াতে আমাদের জন্য বিস্ময়

শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৫ অগাস্ট, ২০২৫):  কুরআনের ৫ আয়াতে আমাদের জন্য বিস্ময়  শেখ ইউসুফ বাকীর । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি [ডিসক্লাইমার: বরাবরের মতো এবারেও বলছি: আমার শোনার, বোঝার ভুল হতে পারে, নিচে খুতবার রেকর্ডিং'র লিংক দিয়ে দিচ্ছি, নিজেরা শুনে, যাচাই করে নিয়ে দেখলে সবচেয়ে ভালো হয়। তবে এই খুতবাটা শুনে আমি খুবই বিস্মিত হয়েছি। আমি বাংলায় সংক্ষেপে সহজে লেখার চেষ্টা করছি, কতটুকু হবে জানি না।]  ইমাম খুতবা শুরু করলেন এই বলে যে কুরআন আরবি ভাষায় নাজিল হওয়ায় তখনকার যুগে এইটা একটা পরিষ্কার বিস্ময় বা মুজেজা ছিল। কারণ তখনকার আরব সমাজ তাদের ভাষার ব্যাপারে খুবই গর্বিত ছিল এবং কুরআনের ভাষা যে অন্য মাত্রার, তখনকার সাধারণ কোন মানুষের পক্ষে এইরকম কিছু বানানো যে সম্ভব না, সেটা তাদের বুঝতে অসুবিধা হয় নাই বা হওয়ার কথা ছিল না। কুরআনেও আল্লাহ তা'য়ালা অনেকটা চালেঞ্জ করে বলেছেন পারলে কুরআনের মতো একটা সূরা কিংবা একটা আয়াত কেউ বানিয়ে আনুক তো! এরপর ইমাম বললেন, কিন্তু আমাদের সময়ে আমরা কিভাবে এই বিস্ময় উপলব্ধি করবো? আমরা তো কেউ আরবি ভাষায় অতটা পারদর্শী...