এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৪ অক্টোবর, ২০২৪): সূরা আসর বা সময়ের গুরুত্ব
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৪ অক্টোবর, ২০২৪): সূরা আসর বা সময়ের গুরুত্ব ইমাম নেসার চৌধুরী । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি [ডিসক্লেইমার: এই শুক্রবারের খুতবার সারমর্ম লিখবো খুব সংক্ষেপে, তারপরে লিখবো গত রাতের 'খাতারা''র প্রসঙ্গে। মূলত সেটা লেখার জন্যই লিখতে বসছি। ড. শাদী এলমাসরি আলোচনাটা করলেন। উনাকে এর আগে ইউটুবে আর ইয়াকীন ইনস্টিটিউটের আলোচানায় দেখছি। সত্যি বলতে আমি উনার নাম জানতাম না। কিংবা জানলেও ভুলে গিয়েছিলাম। বাসায় এসে ইন্টারনেটে একটু ঘেঁটে উনার নাম বের করলাম। উনি যে নিউ জার্সিতে জন্ম নেয়া, বড় হওয়া আলেম জেনে ভালো লাগলো। বড়োজোর পাঁচ মিনিট কথা বললেন, কিন্তু কম কথায় কী অদ্ভুত গভীরতা! আফসোসের ব্যাপার, ভিডিও রেকর্ডিং নাই, থাকলে অবশ্যই শেয়ার করতাম। কী বলেছেন সেটা সবার জন্যই ইন্টারেষ্টিং হবে। আর ইয়াকীন ইনস্টিটিউটের ভিডিওটা শেয়ার করছি। ঐটা নিয়েও আমি লিখেছিলাম, মনে আছে। সেটার লিঙ্ক খুঁজে বের করে দিয়ে দিবো ইনশাআল্লাহ।] ইমাম সূরা আসরের তাফসীর করলেন। বললেন সময় চলে যাচ্ছে। সময় নিয়ে একটা আরবি প্রবাদও বললেন, কে বলেছেন সেটা মিস করেছি,...