পোস্টগুলি

মার্চ, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম ( ২৭ মার্চ, ২০২৬): শাওয়াল মাসের ৬ রোজার সম্পর্কে কিছু কথা

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম ( ২৭ মার্চ, ২০২৬): শাওয়াল মাসের ৬ রোজার সম্পর্কে কিছু কথা শেখ মেন্ডেজ । ইসলামিক সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, নিউ জার্সি  ইমাম রমাদানের পর শাওয়াল মাসের ৬ রোজা রাখার যে সুন্নাত আছে, সে ব্যাপারে ৩-৪ টা মন্তব্য করলেন। আমার জন্য কয়েকটা নতুন ছিল, তাই খুব সংক্ষেপে লিখছি।  শুরুতে একটা মন্তব্য করলেন: অনেকেই বলেন ইসলামে ২ ঈদ। 'ঈদ' মানে যেটা ফিরে আসে। আর আসলে ইসলামে ৩ টা ঈদ আছে - দুই ঈদ বাদেও প্রতি সপ্তাহের শুক্রবারও এক প্রকার ঈদ। শুক্রবার সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন। এই দিন উৎসবের দিন, মাফ চাওয়ার দিন, বেশি বেশি দোয়া, দুরুদ পড়ার দিন।   ইমাম মন্তব্য করলেন, সহীহ হাদিস আছে যে, রাসূল (সাঃ) নাকি বলেছেন: যে ব্যক্তি রমাদান বা রোজা মাসে [সবগুলো] রোজা রাখলো, আর এরপর শাওয়াল মাসে ৬ টা রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা রাখলো।  এর ব্যাখ্যায় ইমাম বললেন, আল্লাহ তা'য়ালা যেকোনো ভালো কাজের পুরস্কার কমপক্ষে ১০ গুন দেন। [আমি পরে খুঁজে দেখলাম, কুরআনে এটা সরাসরি বলা আছে: সূরা আল-আনাম, সূরা নম্বর ৬, আয়াত ১৬০, যার অর্থ অনেকটা এইরকম: " যে ব্যক্তি সৎকর্ম করবে তার জ...

কুরআনের যে আয়াত গুলো আমাকে ধাক্কা দিয়েছে।

কুরআনের যে আয়াত গুলো আমাকে ধাক্কা দিয়েছে। ১৪ মার্চ ২০২৬, শনিবার ডিসক্লাইমার: আজকের লেখা কোনো খুতবার সারমর্ম না। অনেকটা নিজের রিফ্লেকশন বা উপলব্ধি বলতে পারেন। আর পুরো লেখাটা নিচের লিংকেও পাওয়া যাবে: https://banglakhutba.substack.com/p/7f8  কোভিড-১৯'র মধ্যে বাসায় বন্দি থাকা অবস্থায় আমরা কয়েকজন মিলে মেসেন্জারে কুরআনের একটা স্টাডি গ্রুপ খুলেছিলাম। যতদূর মনে পড়ে প্রতি শনিবার রুটিন করে আমরা ভাই-ব্রাদাররা এক-দেড় ঘন্টার জন্য অনলাইনে জুমে বসতাম। আমাদের মধ্যে কয়েকজন বাইয়্যেনা থেকে আরবির উপর একটা কোর্স করেছিল। মূলতঃ সেই কোর্স-এর মেটিরিয়াল ব্যবহার করে ওরা ক্লাস নিতো। আর আমরা যে যা পারি শিখতাম, নিজেদের মধ্যে আলাপ করতাম। শুধু যে সিরিয়াস পড়াশুনা, আলোচনা হতো তা না। অন্য অনেক গল্প, কাজে অভিজ্ঞতা শেয়ার করা ছাড়াও একজন আরেকজনকে পচানোও হতো। গ্রুপে ভালো ছাত্র যেমন ছিল, আবার চরম ফাঁকিবাজও ছিল। আমার সবচেয়ে ভালো যে বিষয়টা লাগতো তা হচ্ছে: কেউ কাউকে 'জাজ' করার কিছু ছিল না। সবাই মন খুলে যে যার অবস্থা, কুরআনের-ইসলামের কোনো খটকা বা প্রশ্ন করতে পারতো। আমরা আলাপ করতাম।  যাইহোক, সেই গ্রুপ অনেকদিন ধরেই চুপচ...

সবগুলো দোয়া এক জায়গায় - বাংলা শব্দের অর্থে, উচ্চারণে

ছবি
সবগুলো দোয়া এক জায়গায়  - বাংলা শব্দের অর্থে, উচ্চারণে  ১১ মার্চ ২০২৬, বুধবার। ২২ রমজান, ১৪৪৭ হিজরী। ২৬ ফাল্গুন, ১৪৩২ বাংলা  ** আপডেট: অন্তত দুইজন আমার লেখা পড়ে মন্তব্য করেছেন যে দোয়া গুলোর মূল আরবি লিখে দেয়া দরকার ছিল। কারণ উচ্চারণগত ভুল হওয়ার সম্ভাবনা তাতে কমে। আমি Gemini দিয়ে আরবি গুলো তাই জেনারেট করে লিখে দিচ্ছি। কেউ অন্য কোনো ভুল পেলে কিংবা কোনো সাজেশন থাকলে বলতে পারেন। ** [ভূমিকা/ডিসক্লেইমার: আজকের লেখা কোনো খুতবার সারমর্ম না। বরং বিভিন্ন খুতবাতে শুনে আর পরে লিখে রাখা দোয়া গুলার একটা কম্পাইলেশন। এই লেখার একটা ভূমিকা আছে: আজকে সকালে যখন আমার বোন, লেনা আপা মেসেজ দিয়ে বললো, ‘সাইয়েদুল ইস্তেগফার’ দোয়ার বাংলা অর্থসহ যে লেখাটা আছে, সেটা তাঁকে পাঠাতে। আমি লেখাটা আমার ওয়েবসাইট থেকে খুঁজে তো আর পাই না। কবে, কি টাইটেলে যে লিখে রেখেছিলাম - কোনোভাবেই তা মনে করতে পারি না। বেশ কিছুক্ষন ঘাঁটাঘাঁটি করার পর পেয়েছি। আর একইরকম আরো যে দোয়া গুলো খুতবা শুনে লিখেছিলাম, সেগুলো এক করে এক জায়গায় লিখে রাখার জন্যই এই পোস্ট। রোজা মাস, কেউ যদি এই লেখা পড়ে উপকার পায়, আমল করে, তাহলে সেই সুযোগে যদি আ...