নোমান আলী খানের অনলাইন খুতবা : ছেলে-মেয়েদের নামাজ পড়তে বলা
ছেলে-মেয়েদের নামাজ পড়তে বলা নোমান আলী খানের অনলাইন খুতবা [সাইড নোট: সর্দি-কাশিতে ভুগছি, বাসায় রিমেরও জ্বর। বাচ্চাদের জ্বর-সর্দি হয়ে এখন অবশ্য ভালোর দিকে। তাই এই শুক্রবার (২৭ জানুয়ারি, ২০২৩) জুমুআর নামাজে যাই নাই। কাজ থেকেও ছুটি নিয়ে বাসায় ছিলাম। কয়েকদিন আগে ইউটুবে নোমান আলী খানের খুব ইন্টারেষ্টিং একটা খুতবা শুনছি। খুতবাটা উনি টেক্সাসের একটা মসজিদে ডিসেম্বরের বন্ধের সময় কোনো এক শুক্রবার দিয়েছিলেন। এখন সেটার সারমর্ম লেখার চেষ্টা করবো। ভিডিওটার লিংক নিচে দিয়ে দিচ্ছি। আমার লেখা না পড়ে, ২০-২৫ মিনিটের ওই খুতবাটা নিজে শুনে নিলেই সবচেয়ে ভালো হবে। লেখায় অনেক উদাহরণ, অনেক কিছুই তুলে আনা যায় না। খুতবাটা উঠতি বয়সী ছেলে-মেয়েদের জন্য হলেও, আমাদের নিজেদেরও কাজে লাগবে। অন্তত আমার কাজে লাগবে।] ইমাম বললেন, এখন ডিসেম্বরের ছুটি চলছে। স্কুল-কলেজ পড়ুয়া অনেক ছেলে-মেয়েই এখন বাসায়। তাই মসজিদেও তুলনামূলক ভাবে উপস্থিতি বেশি।বললেন, তাঁকে অনুরোধ করা হয়েছে যেন তিনি খুতবায় এই ছেলে-মেয়েদের উদ্দেশে কিছু বলেন, যাতে করে তারা নামাজ পড়তে উদ্বুদ্ধ হয়। ইমাম বললেন, তাই তিনি আজকের খুতবাটা এমনভাবে দিবেন যেন তি...