পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৬ অগাস্ট, ২০২২): উমর (রাঃ)-এর কাহিনী

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৬ অগাস্ট, ২০২২): উমর (রাঃ)-এর কাহিনী   উইলো গ্রোভ মসজিদ, পেনসিলভানিয়া। [সাইড নোট: এই শুক্রবারের খুতবা ছিল উমর (রাঃ)-এর জীবনের বিভিন্ন কাহিনীর উপরে। অনেক অবাক করা তথ্য, ঘটনা জানলাম। ইমাম বারবার বলছিলেন, উনি বেশি সময় নিয়ে নিচ্ছেন, কিন্তু আমার মনে হচ্ছিল, আরো শুনি। সবশেষে ইমাম এইসব কাহিনী থেকে আজকের দিনে আমাদের কী শিক্ষণীয় সেটা বললেন। সেটা আমি লেখার শেষেই লিখছি। নামাজ শেষে ইমামকে খুতবার জন্য ধন্যবাদ দিয়ে যখন বললাম, আমি সারমর্ম লেখার চেষ্টা করি, আর তাঁর নোট থেকে রেফারেন্স গুলোর ছবি তুলে নিতে পারি কিনা, উনি উনার পুরা নোট আমাকে দিয়ে দিলেন! এটাও বললেন যে নোটে কিছু হাদিস আছে, যেইগুলো নিয়ে মতভেদ আছে,  আমি যেন সেটা উল্লেখ করি। এখন সেই নোট  দেখে দেখে লিখছি। তবে আগেই বলে নিচ্ছি, লেখা বড় হবে, ধৈর্য আর সময় নিয়ে পড়তে হবে।]  ইমাম শুরু করলেন বলে যে আরবি জুল-হিজ মাসের শেষে, মতান্তরে মুহাররাম মাসে শেষের দিকে মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা উমর-বিন-আল-খাত্তাব (রাঃ) আততায়ীর ছুরির আঘাতে খুন হন। ইমাম বললেন,  উমর (রা...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম - আসল জীবন শুরু হয়, মৃত্যুর পর থেকে।

 এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম: আসল জীবন শুরু হয়, মৃত্যুর পর থেকে।  [প্রথমেই সাইড নোট: এই শুক্রবার জুমুআর নামাজ পড়ি নাই। পথে ছিলাম, তাই খুতবাও শোনা হয় নাই। কিন্তু তার আগে ড. ওমর সুলাইমানের অন্য এক খুতবার রেকর্ডিং শুনেছিলাম। ১৮ মিনিটের খুতবা, নিচে লিংক দিয়ে দিচ্ছি। আজকে আবারো শুনলাম। ওইটার সারমর্ম লিখছি। অসম্ভব সুন্দর খুতবা। সরাসরি শুনে নিলে আরো ভালো।লেকচারের লিংক: https://youtu.be/sKqQl42jTC0]  মূল বক্তব্য: আসল জীবন শুরু হয়, মৃত্যুর পর থেকে।  ইমাম শুরু করলেন কল্পনা করতে বলে যে আপনি রাসূল (সাঃ)-এর সাথে মদিনায় খন্দকের যুদ্ধের প্রস্তুতিতে পরিখা খনন করছেন। আক্রমণকারী মক্কার কুরাইশদের তুলনায় আপনারা সংখ্যায় খুবই কম। খাবার-দাবার, রসদ ফুরিয়ে আসছে, না-খেয়ে আছেন রাসূল (সাঃ) নিজেই। পরিখা খননের এই স্ট্রাটেজি কাজে না আসলে, শত্রু একবার ভেতরে ঢুকতে পারলে সব শেষ, সবাইকে মেরে ফেলবে। শুধু তাই না মদিনার ভেতরেও মুনাফিক শত্রুরা রাসূল (সাঃ)-এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দুনিয়ার হিসাবে এই স্ট্রাটেজি খুবই নাজুক। এই অবস্থায় রাসূল (সাঃ) দাঁড়িয়ে, পূর্ণ বিশ্বাসে আপনাদের...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১২ অগাস্ট, ২০২২) - কেয়ামতের দিন জ্ঞান আর মালের ব্যাপারে প্রশ্ন হবে

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১২ অগাস্ট, ২০২২) - কেয়ামতের দিন জ্ঞান আর মালের ব্যাপারে প্রশ্ন হবে মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া গত শুক্রবারে অন্য আরেকজন ইমাম খুতবা দিয়েছিলেন। যিনি মূলত জাহান্নাম থেকে বাঁচার দোয়ার ব্যাপারে বলেছিলেন, "সাইয়েদুল ইস্তেগফার" সম্পর্কে বলেছিলেন। এই শুক্রবারের খুতবা দিতে এসে ইমাম বললেন, দুই সপ্তাহ আগের খুতবায় তিনি আলাপ করছিলেন কিভাবে কেয়ামতের দিন যে চারটা বিষয়ের উপর সবাইকে জিজ্ঞেস করা হবে তার উপর: জীবন (বা সময়), জ্ঞান, উপার্জন (বা মাল) আর স্বাস্থ্য। সেই খুতবায় তিনি মূলত "জীবন বা সময়" নিয়ে আলাপ করেছিলেন, আর তাই আজকের খুতবায় তিনি পরের গুলো নিয়ে আলাপ করবেন। পরে পুরা খুতবা জুড়ে তিনি 'জ্ঞান' আর 'উপার্জন' নিয়ে আলাপ করলেন। ইমাম বললেন, যদিও সাধারণ ভাবে বললে দুনিয়াতে থাকাকালীন অর্জিত যেকোনো জ্ঞান আর তার ব্যবহারের উপর আমরা জিজ্ঞাসিত হতে পারি, কিন্তু আলেমদের মতে এই 'জ্ঞান' বলতে নাকি আসলে "ইসলামী জ্ঞান" বোঝানো হয়েছে। মানুষ মাত্রই নাকি আমাদের রবের প্রতি, তাঁর নির্ধারিত দ্বীনের ব্যাপারে আমাদের জানতে হ...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৫ অগাস্ট, ২০২২) - জাহান্নাম থেকে বাঁচার দোয়া

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৫ অগাস্ট, ২০২২) - জাহান্নাম থেকে বাঁচার দোয়া মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া সূরা কিয়ামার (সূরা নম্বর ৭৫: আয়াত ৭ - ১৫) রেফারেন্স দিয়ে ইমাম কিয়ামতের দিনের অবস্থা বর্ণনা করলেন। সেদিন মানুষের চোখ ধাঁধিয়ে যাবে, চাঁদের আলো থাকবে না (কারণ সূর্যের আলো নিভে যাবে), চাঁদ আর সূর্যকে এক করে ফেলা হবে। হতচকিত মানুষ প্রশ্ন করবে আশ্রয় কোথায়? সেদিন কারো কোনো আশ্রয় থাকবে না। একমাত্র আল্লাহ তা'য়ালার কাছেই সবার ফিরতে হবে। ইমাম আরো বললেন, সূর্যের আলো না থাকায়, কোনো দিন-রাত থাকবে না। সবকিছুই মিলেমিশে এক হয়ে 'একদিন' হয়ে যাবে। ইমাম বললেন, এরপর একদল হবে জান্নাতি, আরেকদল জাহান্নামী।এরপর ইমাম জাহান্নামের ভয়ঙ্কর সব বর্ণনা দিলেন।  ইমাম বললেন, আল্লাহ তা'য়ালার সাথে কিয়ামতের দিন যেমন মিটিং হবে, একইভাবে দুনিয়াতেও তাঁকে "মিট" বা সাক্ষাৎ করার ব্যবস্থা আল্লাহ তা'য়ালা করে রেখেছেন। আর তা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ।  যে নামাজে বান্দা তার রবের কাছে কিয়ামতের দিনে পার পাবার দোয়া করতে পারে। দুনিয়ার চাহিদা মেটানোর জন্যও চাইতে পারে। যেই ব্যক্তি আল্ল...