পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৯ এপ্রিল, ২০২২)

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৯ এপ্রিল, ২০২২): উইলো গ্রোভ মসজিদ, পেনসিলভানিয়া। আজকে "জামাতুল বিদাহ" বা বিদায়ের জামাত অর্থাৎ রোজার মাসের শেষ শুক্রবারের জমায়েত ছিল। ইমাম বললেন উনি আজকে আলাপ করবেন কুরআন নাজিলের মহিমা বা গুরুত্ব সম্পর্কে। কুরআন আর হাদিসের অনেকগুলো রেফারেন্স দিলেন, যেগুলোর কিছু আমি পরে ইন্টারনেট ঘেঁটে এখন লিখছি। আমার বুঝতে কিংবা লেখায় ভুল থাকতে পারে, তাই সবাইকে নিজ দায়িত্বে পড়ার অনুরোধ করছি।  সূরা বাকারাতে [সূরা নং ২ : আয়াত ১৮৫] আল্লাহ বলেছেন তিনি কুরআন নাজিল করেছেন রোজার মাসে। আর সূরা দুখান [৪৩:৩] আর সূরা ক্বদরে [৯৭] আল্লাহ বলছেন তিনি তা নাজিল করেছেন এই মাসের  'লাইলাতুল ক্বদর' বা 'শক্তির রাতে'। ইমাম বললেন, এই নাজিল করা মানে হচ্ছে 'লাওহে মাহফুজ' -এ সংরক্ষিত কুরআন, সেখান থেকে প্রথমে আসমানের সর্বোচ্চ স্তর 'বায়তুল মামুর' আর তারপর দুনিয়ার উপরে প্রথম স্তর 'বায়তুল ইজ্জা'য় পুরো কুরআন একবারে নাজিল হওয়া। আর তারপর সেখান থেকেই ২৩ বছর ধরে রাসূল (সাঃ) কাছে বিভিন্ন সময়, বিভিন্ন প্রেক্ষাপটে, ভেঙে ভেঙে বিভিন্...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২২ এপ্রিল, ২০২২)

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২২ এপ্রিল, ২০২২): উইলো গ্রোভ মসজিদ, পেনসিলভানিয়া। লাইলাতুল ক্বদর বা ক্বদরের রাতে কিভাবে আমরা ইবাদতি করতে পারি, মূলত সেইটাই আজকের খুতবার আলোচনার বিষয় ছিল। ইমাম সূরা ক্বদর তেলাওয়াত করলেন, মনে করিয়ে দিলেন সূরা ক্বদরে আল্লাহ বলছেন এই এক রাতের ইবাদতি হাজার মাসের ইবাদতি থেকেও ভালো। হিসাবে যেটা ৮০ বছরের ইবাদতের চেয়েও বেশি। ইমাম বললেন, আমাদের রাসূল (সাঃ) উম্মতের আয়ুষ্কাল আগের নবী-রাসূলের উম্মতদের তুলনায় অনেক কম বলেই আল্লাহ তা'য়ালা এই সুযোগ করে দিয়েছেন। চিন্তা করে দেখতে বললেন কেউ যদি ৮০ বছর বাঁচে, আর প্রাপ্ত বয়স্ক হয়ে প্রতি বছর রোজা মাসে যদি লাইলাতুল ক্বদর খুঁজে পায়, তাহলে তার ইবাদতির পরিমান কত বেশি হবে (সুবহানাল্লাহ)! ইমাম এরপর বললেন, দুইটা জিনিস সাধারণত আমাদেরকে বর্তমান থেকে, আমাদের সামনে থাকা সুযোগ কাজে লাগানো থেকে ভুলিয়ে রাখে: শোক আর শঙ্কা।  অতীতের কোনো শোক আঁকড়ে যদি আমরা বসে থাকি, আর ভবিষ্যতে কী ঘটবে তাই ভেবে যদি দুঃশ্চিন্তা-আশংকা করতে থাকি, তাহলে বর্তমানকে কাজে লাগিয়ে সামনে আগানো যায় না। ইমাম বললেন, এই শোক শু...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৫ এপ্রিল, ২০২২)

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৫ এপ্রিল, ২০২২): উইলো গ্রোভ মসজিদ, পেনসিলভানিয়া। ইমাম আজকে ফিলিস্তিনিদের স্কার্ফ পড়ে খুতবা দিলেন। শুরু করলেন দোয়া করে যেন মসজিদুল আকসা তার সঠিক দাবিদারের কাছে ফিরে যায়। বললেন, রোজার মাসে যেখানে আমাদের পুরো মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদতি করা উচিত, সেখানে দুনিয়ার বিভিন্ন ঘটনা, আমাদের চারপাশের ঘটনা আমাদেরকে বিক্ষিপ্ত করে রাখে। আমরা সময় ঠিক মতো কাজে লাগাতে পারি না, নষ্ট করি। পরে পুরো খুতবা জুড়ে বিভিন্ন উদাহরণ দিয়ে আলাপ করলেন আমরা কিভাবে, অনেক ক্ষেত্রেই না জেনে - অমূল্য সময় নষ্ট করছি, আর কিভাবে তা থেকে বাঁচতে পারি।   ইমাম সরাসরি বললেন, আমরা অনেকেই এই রোজার মধ্যেও নিজেদের ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম, কিংবা ভিডিও, টিভিতে মুভি, সিরিয়াল দেখে সময় নষ্ট করছি। প্রত্যেকের ফোনে সেটিংস-এ গিয়ে "স্ক্রিন টাইম" চেক করে দেখতে বললেন যে আমরা এই রোজা মাসের মধ্যেও দিনে কতটা সময় ফোনে নষ্ট করছি। বললেন দেখে অবাক হয়ে যাবে সবাই। পরে মুখে মুখে কিছু অংক করে বললেন, ২৪ ঘন্টা হিসাবে রোজার ২৯/৩০ দিনে প্রায় ৭২০ ঘন্টা হয়। দিনে যদি আমরা ১০ ঘন্টা বিভিন্ন কাজ...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৮ এপ্রিল, ২০২২)

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৮ এপ্রিল, ২০২২): উইলো গ্রোভ মসজিদ, পেনসিলভানিয়া। ইমাম শুরু করলেন এই বলে যে, রোজার মাস দোয়ার মাস। এরপর পুরো খুতবা জুড়ে দোয়া কবুলের শর্ত, সময়, করণীয়, দোয়া করার আদব নিয়ে আলোচনা করলেন। ইমাম বললেন, আল্লাহ তা'য়ালা ৩ ধরণের মানুষের দোয়া কবুল করেন: ১) যারা রোজাদার, ২) যারা নিপীড়িত আর ৩) সৎ, ন্যায়পরায়ণ শাসকের। ইমাম বললেন তবে এই দোয়া কবুলের কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে, "আল্লাহ দোয়া কবুল করবেনই" - এমন বিশ্বাস রেখে, একাগ্রতার সাথে দোয়া করতে হবে।  দ্বিতীয় হচ্ছে, হালাল উপার্জন আর হালাল খাবার খেতে হবে আর তৃতীয়ত: ধৈর্য নিয়ে, তাড়াহুড়া না করে দোয়া করতে হবে। তাড়াহুড়ার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, দুই-তিন বার দোয়া করে "আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, তিনি আমার দোয়া কবুল করবেন না" - এমনটা করলে হবে না। উদাহরণ হিসাবে নবী আইয়ুব (আ:) ঘটনা বললেন। নবী আইয়ুব (আ:) সম্পত্তি, সন্তান, স্বাস্থ্য সব হারিয়ে এমন অবস্থায় পড়েছিলেন যে তাঁর পরিবারের লোকজনই নাকি বলা শুরু করেছিল যে আর দোয়া করে লাভ হবে না, তাঁর অবস্থার পরিবর্তন হবে না! কিন্তু ...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১ এপ্রিল, ২০২২)

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১ এপ্রিল, ২০২২): উইলো গ্রোভ মসজিদ, পেনসিলভানিয়া। সূরা ইউনূস (১০ নং সূরা) -এর ৫৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ইমাম বললেন, আল্লাহ তায়ালা এই আয়াতে তাঁর রাসূল (সা:) কে বলতে বলছেন যে এই দুনিয়ার অর্থ, সম্পদ, খ্যাতি, পরিচিতি ইত্যাদি সবকিছু থেকে আল্লাহর রহমত, পুরস্কার অনেক বড়। ইমাম বললেন, আর এই আল্লাহ তা'য়ালাই যখন বলছেন রোজার মাসে তাঁর রহমতের দরজা খুলে দেওয়া হয়,  জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় - তখন আমরা কি এর গুরুত্ব বুঝতে পারছি? ইমাম বললেন খুতবার শেষ অংশে একটা হাদিস আলোচনা করে তিনি রোজা মাসের গুরত্ব সম্পর্কে আবার আলোচনা করবেন।  এর পর তিনি জিজ্ঞেস করলেন যে, গত কয়েক সপ্তাহ ধরে রোজার প্রস্তুতি নেয়ার প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে, এর পরও কি আমরা রেডি হয়েছি? যদি এখনো না হয়ে থাকি, তবে আর কখন হবো? এ প্রসঙ্গে ইমাম মনে করিয়ে দিলেন, আমরা যেন সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রোজার মাসে পৌঁছানোর তৌফিক দেন, রোজা মাসে পৌঁছে যেন দোয়া করি লাইলাতুল-ক্বদর পাওয়ার তৌফিক দেন, রোজা যেন কবুল করেন। ...

আগের সব গুলো শুক্রবারের খুতবার সারমর্ম, এক জায়গায়

 আগের সব গুলো শুক্রবারের খুতবার সারমর্ম, এক জায়গায়: (সব গুলোর তারিখ শুরুর দিকে লিখে রাখতাম না) এই ব্লগের ভূমিকা  এই পোস্টে  পাওয়া যাবে।  এই শুক্রবার খুতবার সারমর্ম: সূরা মাউন'র শেষ তিন আয়াত। যেখানে আল্লাহ তায়ালা মুসল্লিদের জন্য আফসোস করছেন! যারা নামাজের ব্যাপারে উদাসীন,  যখন পড়ে লোক দেখানোর জন্য পড়ে আর ছোটোখাটো দয়া বা সাহায্য করা থেকে বিরত থাকে! ইমাম বলছেন, যেকোনো রোগের ঔষধ যেমন তখনি কাজে দেয় যখন ঠিকমতো, সময়মতো খাওয়া হয়, উল্টা পাল্টা করলে যেমন উপকারের চেয়ে অপকার হতে পারে - ঠিক তেমনি 'সালাত' বা নামাজ পড়ার যে ঔষধ আল্লাহ তায়ালা আর তাঁর রাসূল (সাঃ) আমাদের কুরআন আর সুন্নাহর মাধ্যমে শিখিয়েছেন সেটা আদায় করার ব্যাপারে খুব সাবধান, খেয়াল রাখতে হবে, তা না হলে আফসোস। কিন্তু কিভাবে সেটা করা সম্ভব? ইমামের মতে সূরার শেষ অংশে আল্লাহ তায়ালা সেটা বলে দিচ্ছেন, ছোটোখাটো দয়া দেখানো, অন্যকে সাহায্য করার মাধ্যমে তা করা সম্ভব: সেটা নিজের পরিবার, প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজন কিংবা নিজের বাসা-বাড়িতে কাজ করার লোক, অফিসের সহকারী কিংবা অধীনস্ত সহ যে কেউ হতে পারে - য...