পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৭ ফেব্রুয়ারি, ২০২৫): তাক্বওয়া আর রোজা/সিয়াম

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৭ ফেব্রুয়ারি, ২০২৫): তাক্বওয়া আর রোজা/সিয়াম ইমাম ইসমাইল বোয়ার্স । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ ইমাম একটা গল্প দিয়ে খুতবা শুরু করলেন। বললেন এটা একটা সত্যি গল্প। এক তরুণ একবার এক আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে সে যা উপার্জন করে তা খুবই সামান্য, এই উপার্জনে কোনো বাড়ি করা তার পক্ষে কখনোই সম্ভব না, বিয়ে-শাদী করাও সম্ভব না, তার করণীয় কি? উত্তরে ওই আলেম নাকি শুধু বললেন "তাক্বওয়া" বাড়িয়ে জীবনযাপন করো। এই উত্তরে কিছুটা হতাশ হয়ে ওই তরুণ নাকি ভাবলেন বিজ্ঞ আলেম/শেখ যখন বলেছেন, তিনি নিশ্চয়ই জেনে বলেছেন, ভাবলেন চেষ্টা করেই দেখি। এরপর ওই তরুণ তাঁর দৈনন্দিন কাজে, কাজের জায়গায় 'তাক্বওয়া' বাড়িয়ে কাজ করা শুরু করলো। আর তাক্বওয়া মানে যেহেতু God Conscience বা আল্লাহর অস্তিত্ব/উপস্থিতি চিন্তা করে চলা, "আমার সব কাজ আল্লাহ দেখছেন" - এমন ভেবে চলা - ওই তরুণ, যে কিনা চাকরি সূত্রে একজন রিয়েল-এস্টেট এজেন্ট ছিল, তার সব কাজে, ব্যবসার লেনদেনে 'আল্লাহ দেখছেন' - এই চিন্তা করে কাজ করা শুরু করলো। চাকরিতে তার এজেন্সির ম...

পর্ব - ৭ । সিরাহ বছর: ৫ । আবিসিনিয়ায় প্রথম হিজরত

 পর্ব - ৭ । সিরাহ বছর: ৫ । আবিসিনিয়ায় প্রথম হিজরত  -------------------------------------------------------------- নবুয়্যতের পঞ্চম বছর। রাসূল (সাঃ) ও তাঁর সাহাবীদের নানাভাবে বাধা, হেনস্তা, অত্যাচার আর অপমান করা হচ্ছে। সাহাবীদের মধ্যে যাদের গোত্রের সমর্থন নাই, তাঁদের অবস্থা আরো করুণ। এমন একজন সাহাবী হচ্ছেন খাব্বাব ইবনে আল আরাত (রাঃ)। খাব্বাব (রাঃ) আবার একজন আরব দাস। কুরাইশ আর তাঁর গোত্রের মধ্যে কোনো একসময় যুদ্ধে তাঁর গোত্র হেরে যায়, আর বন্দি হয়ে খুব কম বয়সেই তিনি ক্রীতদাস হিসাবে বিক্রি হয়ে যান। রাসূল (সাঃ) ইসলাম প্রচার করা শুরু করলে, একদম প্রথমদিককার, বলা হয় প্রথম ১০ জন মুসলিমের মধ্যে অন্যতম এই খাব্বাব (রাঃ)। ক্রীতদাস হয়েও মালিকের অনুমতি না নিয়ে ইসলাম গ্রহণ করায় তাঁর মালিক, কুরাইশী মহিলা উম্ম আনমার তার ভাই আর অন্য সহযোগীদের খাব্বাব (রাঃ)'র উপর লেলিয়ে দেয়। মারতে মারতে তাঁকে বেহুশ করে ফেলে। পরে হুশ ফিরলে তারা জিজ্ঞেস করে, এখনো কী তিনি ইসলামকে ধর্ম হিসাবে মানবেন? খাব্বাব (রাঃ) তাঁর বিশ্বাসে তিনি অটল থাকেন, আক্রমণকারীরা আরো হিংস্র হয়ে উঠে। কল্পনানাতীত অত্যাচার শুরু করে, তাঁর পিঠ, মা...