এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৭ মে, ২০২৪): উম্মতের মধ্যে যারা কেয়ামতের দিনে দেউলিয়া
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৭ মে, ২০২৪): উম্মতের মধ্যে যারা কেয়ামতের দিনে দেউলিয়া ইমাম সিরাজ ওয়াহাজ । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি ইমাম সাফওয়ান ঈদ । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি ডিসক্লেইমার: খুতবা যেই ইমাম দিলেন, ইমাম সিরাজ ওয়াহাজ - তাঁর নামটা অনেকেই জানেন না। কিন্তু উনার ছবি দেখলে আমি নিশ্চিত অনেকেই তাঁকে চিনবেন। উনার পরিচিতির লিংক নিচে দিয়ে দিচ্ছি। খুতবাতেই উনি বললেন '৭০'র দশকে তিনি কিভাবে ম্যালকম এক্স-'র "নেশন অফ ইসলাম" থেকে বের হয়ে এসে সত্যিকার ইসলামে প্রবেশ করেছেন, কিভাবে তিনি মসজিদের যিনি রেগুলার ইমাম, সেই ইমাম শিবলীর কাছে ঋণী, ইত্যাদি। তবে তিনি খুতবা যেই হাদিসটার উপর দিলেন, সেই হাদিসটার উপর আগেও একদিন এক ইমাম খুতবা দিয়েছিলেন, আমি লিখেছিলাম'ও। আর তাই, আবারো সেটা না লিখে বরং সেটার রেফারেন্স দিয়ে দিচ্ছি। বরং আর তার আগেরদিন ইমাম সাফওয়ান ঈদের একটা "খাতারা" বা আলোচনা নিয়ে লিখবো ইনশাআল্লাহ। খুতবার সারমর্ম: একটা সহীহ হাদিসে আছে, রাসূল (সাঃ) নাকি সাহাবীদের...