পোস্টগুলি

অক্টোবর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৮ অক্টোবর , ২০২২): নাসীহা বা উপদেশ

 এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৮ অক্টোবর , ২০২২): নাসীহা বা উপদেশ ড. ওমর সুলাইমানের অনলাইনে শোনা খুতবা   [সাইড নোট: আজকেও দেরি করে মসজিদে পৌঁছেছি। অবশ্য সত্যি বলতে খুব একটা ক্ষতি হয় নাই, কারণ ইমাম খুতবা জুড়ে একটা বিষয়ই ঘুরিয়ে-ফিরিয়ে আলাপ করলেন: আল্লাহ সুবাহানুওয়াতায়ালা অশেষ ক্ষমাকারী, বান্দার যেকোনো গুনাহ তিনি মাফ করে দেন যদি বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, একাগ্রচিত্তে মাফ চায়, ভুল থেকে ফিরে আসে। আমরা যেন কখনোই আল্লাহর ক্ষমা থেকে নিরাশ না হই। কারণ আল্লাহ ক্ষমা করতে, মাফ করতে ভালোবাসেন, আর আল্লাহ তা'য়ালা তার বান্দাদের ভালোবাসেন। কাজেই আজকে এই সুযোগে কিছুদিন আগে শোনা ড. ওমর সুলাইমানের ২৪ মিনিটের আরেকটা চমৎকার খুতবার সারমর্ম লিখে ফেলছি। নিচে সেটার রেফারেন্স দিয়ে দিচ্ছি। আমার মনে হয় সবার খুব কাজে লাগবে, সবচেয়ে ভালো হয় কেউ যদি নিজে থেকে খুতবাটা শুনে নেন।] ইমাম বললেন, আরবি "নাসীহা" শব্দের অর্থ হচ্ছে সিন্সিয়ারিলি কাউকে উপদেশ দেয়া [বাংলায় আমরা সম্ভবত 'নসিয়ত' বলি]। কারো ভালো চেয়ে দেয়া এই উপদেশ বা নাসীহার ব্যাপারে কুরআনে আল্লাহ তা'য়ালা যেমন বলেছেন, তেমনি রাসূল (স...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২১ অক্টোবর , ২০২২): সন্মান

 এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২১ অক্টোবর , ২০২২): সন্মান  মাসজিদ-আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া। [সাইড নোট: শুরুতেই সাইড নোট লিখে দিচ্ছি, এই শুক্রবার মসজিদে পৌঁছাতে দেরি করে ফেলেছি। পার্কিং না পাওয়ায় অনেকক্ষন ঘুরে যখন মসজিদে ঢুকলাম, ততক্ষনে খুতবার ১০-১৫ মিনিট শেষ। গিয়ে যতটুকু  শুনলাম সেটা লিখছি। তবে আগেই বলে নেই, ইমাম কিছু হাদিসের রেফারেন্স দিলেন, যেগুলো মনে নাই, আর শুনেও একটু অবাক হয়েছি। কাজের তাড়া থাকায় নামাজ শেষে উনাকে রেফারেন্স গুলো আবার জিজ্ঞেস করি নাই। সবাই নিজেরা রেফারেন্স খুঁজে যাচাই করে নিবেন, প্লিজ] ইমাম বললেন আমরা যেন আমাদের ইসলামের শিক্ষক, মসজিদের ইমাম এঁদের সাথে ভালোভাবে ব্যবহার করি। কথা বলার সময় যেন উঁচু স্বরে কথা না বলি। এটা করে আমরা শুধু তাঁদের সন্মান করছি না, আদতে আমাদের রাসূল (সাঃ) কে সন্মান করছি। কারণ আমাদের মনে রাখতে হবে, রাসূল (সাঃ) যে শিক্ষা তাঁর সাহাবীদেরকে দিয়ে গেছেন, তাঁদের কাছ থেকে তাদের প্রজন্ম, তার পরের প্রজন্ম এইভাবে হয়ে এখন আমাদের ইসলামের শিক্ষক, মসজিদের ইমাম এঁদের কাছে তা এসেছে। কাজেই এই শিক্ষকদের সন্মান করতে হবে।  মা-বাবা...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৪ অক্টোবর , ২০২২): আস্তাগফিরুল্লাহ ও অন্যান্য জিকিরের গুরুত্ব

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৪ অক্টোবর , ২০২২): আস্তাগফিরুল্লাহ ও অন্যান্য জিকিরের গুরুত্ব  মাসজিদ-আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া। ইমাম বললেন গত শুক্রবার তিনি আলাপ করেছেন আস্তাগফিরুল্লাহ সহ অন্যান্য জিকির সম্পর্কে: কিভাবে, কখন এগুলো করা উচিত। আর আজকের খুতবায় তিনি আলাপ করবেন এইগুলার গুরুত্ব, উপকারিতা বা ফজিলত সম্পর্কে। তারপর পুরা খুতবা জুড়ে বিভিন্ন নবী রাসূলের উদাহরণ, তাঁদের মাফ চাওয়া আর এর ফলে কি হয়েছিল, সেগুলো কুরআন আর সুন্নাহর আলোকে আলাপ করলেন। বললেন, তাঁদের করা প্রত্যেকটা দোয়া'ই ইস্তেগফার হিসাবে আমরা এখন করতে পারি। ইমাম বললেন, কোনো উপকারের আশা করার আগেই আমাদের জানা উচিত, আস্তাগফিরুল্লাহ আর আল্লাহর প্রশংসা করে জিকির করা সব নবী রাসূলের সুন্নাত। শুধু সুন্নাত পালনের উদ্দেশ্যেই আমাদের এইগুলা নিয়মকরে করা উচিত। এরপর তিনি বললেন আদম (আঃ) আর বিবি হাওয়া (রাঃ) -র করা ভুলের জন্য (নিষিদ্ধ গাছ থেকে খাওয়া পর) তাঁদের সম্মিলিত ভাবে করা ইস্তেগফার সূরা আল-আরাফের আয়াত (সূরা ৭, আয়াত ২৩)-এ বলা আছে, যা আমরা কমবেশি সবাই জানি: "রাব্বানা ঝলামনা আনফুসানা.....খাসিরুন" যার অর্থ: ...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৭ অক্টোবর , ২০২২): আস্তাগফিরুল্লাহ ও অন্যান্য জিকির

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৭ অক্টোবর , ২০২২): আস্তাগফিরুল্লাহ ও অন্যান্য জিকির   মাসজিদ-আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া। ইমাম খুতবা শুরু করলেন সূরা আয-যুমার একটা আয়াত (সূরা ৩৯, আয়াত ৫৩) তেলাওয়াত করে যেটা ইমামের মতে প্রত্যেক মুসলিমের জন্য অসম্ভব আশা জাগানিয়া একটা আয়াত।  আর অর্থ অনেকটা এই রকম:  আল্লাহ তা'য়ালা তাঁর রাসূলকে (সাঃ) তাঁর হয়ে বলতে বলছেন: বলুন, ও আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছো (অবিচার করেছো), আল্লাহ'র দয়া হতে হতাশ হয়ো না, আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ইমাম বললেন, এর পরের আয়াতেই (সূরা  আয-যুমার ৩৯, আয়াত ৫৪) আল্লাহ তা'য়ালা এই গুনাহ বা পাপ মাফের উপায় বলে দিচ্ছেন, তোমরা (মাফ চেয়ে) তোমাদের রবের মুখাপেক্ষী হও এবং আত্মসমর্পণ করো শাস্তি আসার আগেই, (কারণ) এরপর তোমাদেরকে আর সাহায্য করা হবে না! ইমাম বললেন, একটা সহীহ হাদিস আছে, যেখানে রাসূল (সাঃ) নাকি বলেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপী, আর তিনি রাসূল (সাঃ) নিজে দিনে কমপক্ষে ১০০ বার (মতান্তরে ৭০ বার) ইস্তেগফার বা মাফ চান।  ইমাম বললেন আমাদের...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৩০ সেপ্টেম্বর, ২০২২): দুনিয়ার চিন্তা

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৩০ সেপ্টেম্বর, ২০২২): দুনিয়ার চিন্তা  মসজিদ আল জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া। ইমাম খুতবা শুরু করলেন বলে যে আমরা ভাবি আমাদের হাতে সময় আছে। কিন্তু কার সময় যে কখন ফুরিয়ে যাবে তা কেউ জানি না। এরপর গত সপ্তাহে পাশের "রোক্সবরো" শহরে হাইস্কুল ছেলেদের খেলা নিয়ে মারামারি, পরে গুলাগুলি আর তাতে রাস্তায় দাঁড়ানো ১৪ বছরের একটা ছেলের মারা যাওয়ার ঘটনা উল্লেখ করে বললেন, উনি খবরে ওই ছেলের মা'র ইন্টারভিউ দেখেছেন। মুসলিম ফ্যামিলি, মা ছেলে মারা যাওয়ার সময় পাশে ছিলেন, ছেলে নাকি 'কালেমা শাহাদা' বলে মারা গেছে। আমরা হয়তো এতটা ভাগ্যবান হবো না। ইমাম এরপর ফ্লোরিডার ঘূর্ণিঝড়ের খবর বললেন - অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে মারা গেছে - যারা বয়সে অনেক তরুণ। তারপরও আমরা উপলব্ধি করতে পারি না যে দুনিয়ার সময় কত ক্ষণস্থায়ী। এরপর তিনি খুতবা জুড়ে দুনিয়া ঘিরে আমাদের চিন্তা কেমন, কিন্তু আসলে কেমন হওয়া উচিত, কুরআন আর হাদিসের রেফারেন্স দিয়ে তা আলাপ করলেন।  ইমাম নিজেদের প্রতি সত্য থেকে চিন্তা করতে বললেন, আমাদেরকে রাতে জাগিয়ে রাখে কোন চিন্তা? আখিরাতের চিন্তা, ফজরের নামাজ পড়া...