কুরআনে উল্লেখ করা নবীদের দোয়া; হিক্বমাহ, ঈলম; উমরাহর উদ্দেশ্য
কুরআনে উল্লেখ করা নবীদের দোয়া; হিক্বমাহ, ঈলম; উমরাহর উদ্দেশ্য শেখ ইউসুফ বাকীর। ইমাম ফোদে । ইমাম মেন্দেজ । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন [ডিসক্লেইমার /ভূমিকা: আজকের লেখা নামাজ শেষে একটা খাতারা [সংক্ষিপ্ত আলোচনা] আর গত দুই সপ্তাহের জুমুআর খুতবার সারমর্ম। খুবই সংক্ষিপ্ত আকারে লিখবো, কুরআন, হাদিসের কোনোরকম রেফারেন্স ছাড়াই। শুধু মূল বক্তব্যটা সবার সাথে শেয়ার করার জন্য লিখছি। ৩ দিন তিনজন ভিন্ন ভিন্ন ইমামের আলোচনা। পুরাটাই স্মৃতি থেকে লিখছি, আর তাই বরাবরের মতো ডিসক্লেইমার: আমার বোঝার, শোনার ভুল হতে পারে, নিজেরা যাচাই করে নিয়ে দেখার অনুরোধ থাকলো।] শেখ ইউসুফ বাকীরের এশার নামাজের পর 'খাতারা' বা সংক্ষিপ্ত আলোচনা --------------------------------------------------------------------------------- ইমাম শুরু করলেন এই বলে যে, কুরআনে আল্লাহ তা'য়ালা বিভিন্ন নবী-রাসূলের করা দোয়া গুলো উল্লেখ করে রেখেছেন। সংখ্যায় এই দোয়া গুলো প্রায় ৫৫ টি। এই দোয়া গুলোতে অনেক শিক্ষণীয় বিষয় আছে, আর কীভাবে দোয়া করতে হয়, সেইটাই সবচেয়ে বড় শেখার বিষয়। ইমাম বললেন, একেকটা দোয়া যেন একেকটা আর্ট! এরপর ইমাম বললেন, আম...