পোস্টগুলি

জুন, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২১ জুন, ২০২৪): হ্বজ থেকে আমাদের যা শিক্ষণীয় ইমামের নাম জানি না । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২১ জুন, ২০২৪): হ্বজ থেকে আমাদের যা শিক্ষণীয় ইমামের নাম জানি না । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি শুরুতেই ইমাম বললেন, এইবার হ্বজে প্রচন্ড গরমে শতাধিক হাজ্জি মারা গেছেন। এই মৃত্যু আমাদের অনেককেই হয়তো ভাবায়: হ্বজ কী এতো গরমে করতেই হবে? বছরের অন্য সময়ে হ্বজ করলে অসুবিধা কোথায়? ইমাম বললেন, এই চিন্তা বা প্রশ্নের কোনো সুযোগ নেই, কেননা কুরআনে আল্লাহ তা'য়ালা স্পষ্ট করে বলে দিয়েছেন [সূরা বাকারা, সূরা নম্বর ২, আয়াত ১৯৯], যার অর্থ অনেকটা এইরকম: "হজ্জের মাসগুলো সুবিদিত/সুনির্দিষ্ট"। [সাইডনোট: কুরাইশরা ইসলামের আগে তাদের সুবিধা মতো মাস বদলিয়ে নিতো। সেই সময় যেহেতু কোনো দিন-ক্ষণের বালাই ছিল না, তারা তাদের ইচ্ছামতো মাস বদলাতো। তখনও পবিত্র চার মাসে যুদ্ধ নিষিদ্ধ ছিল, এর মধ্যে এক মাস হচ্ছে এই জুল-হিজ্জ্ব যেই মাসে হ্বজ পালন করা হতো। কিন্তু কুরাইশরা তা বদলিয়ে নিয়ে যুদ্ধ ঘোষণা করতো। কুরআনে আল্লাহ তা'য়ালা বলছেন [সূরা তাওবা, সূরা নম্বর ৯, আয়াত ৩৬-৩৭]:"নিশ্চয়ই আল্লাহ'র কাছে মাসের সংখ্যা বারো [যেভাবে তা লিখিত] ...

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৭ জুন, ২০২৪): জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৭ জুন, ২০২৪): জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত ইমাম সাফওয়ান ঈদ । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি ডিসক্লেইমার: ইদানিং আমার আমল খারাপ হয়ে গেছে। আগের মতো খুতবা লেখার সময় বের করতে পারি না। লেখার উৎসাহও হারিয়ে ফেলছি। সত্যি বলতে শুক্রবার জুমআর পর পরই কাজে মিটিং থাকে। ওই চিন্তা মাথায় নিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনাটাও কঠিন। জুমুআ শেষ করে তাড়াতাড়ি করে ফিরতে ফিরতে প্রায়ই মিটিং এ দেরি হয়ে যায়। আমার জন্য জন্য দোয়া করবেন। মিটিং শেষে পরের জামাতে যাওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক,  আজকের খুতবাটা আসলে সারমর্মের সারমর্ম। খুব ছোট ভাবে লিখছি। ইমামের একটা কথা খুব ভালো লেগেছে ঐটা শেয়ার করার জন্যই লিখছি।  ইমাম খুতবা শুরু করলেন বলে যে চিন্তা করে দেখতে ইসলামের পাঁচ স্তম্ভের প্রতিটাই "প্রথমে ছেড়ে দিয়ে তারপর পাওয়া যায়" (Subtraction before addition) এমন। ব্যাখ্যা করলেন, কালেমা তে আমরা বলি, 'লা ইলাহা ইল্লাল্লাহ' যার অর্থ 'নেই কোনো ইলাহ, আল্লাহ ছাড়া' - বললেন,  তার মানে প্রথমে অন্য সব ইলাহ বাদ দেয়ার কথা বলে তারপর আল্লাহ...