পোস্টগুলি

জানুয়ারি, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পর্ব - ৬ । সিরাহ বছর: ৪ । কুৎসা রটনার কুরআনিক জবাব ও অন্ধ সাহাবীর ঘটনা

পর্ব - ৬ । সিরাহ বছর: ৪ । কুৎসা রটনার কুরআনিক জবাব ও অন্ধ সাহাবীর ঘটনা ---------------------------------------------------------------------------------------------- [ডিসক্লেইমার: সেইদিন একটা উক্তি পড়লাম। ইমাম শাফি' -র উক্তি। আরবি উক্তির ইংরেজি ভার্সনটা হচ্ছে: "Be patient with the bitterness of learning, for the sweetness of knowledge lies in its depths" - বাংলায় এর অর্থ  করার চেষ্টা করছি: "শেখার তিক্ততায় ধৈর্য্য ধরো, কারণ জ্ঞানের মধুরতা এর গভীরে নিহিত"। কোনো কিছু শেখা চালিয়ে যাওয়ার জন্য খুব দরকারি একটা উপদেশ।] আজকের লেখায় একজন ইন্টারেষ্টিং চরিত্র নিয়ে আলাপ করবো, তার নাম: আল-ওয়ালিদ ইবন আল-মুগীরা। আমি যাকে হয়তো সংক্ষেপে আল-মুগীরা বলবো। এই লোক বানু-মাখযুম গোত্রের প্রধান ছিলেন। আর রাসূল (সাঃ) ছিলেন বানু-হাশিম গোত্রের, যার প্রধান ছিলেন তাঁর চাচা আবু-তালিব। মক্কায় আরো গোত্র ছিল, যার মধ্যে অন্যতম আরেকটা ছিল ছিল বানু আব্দু-শামস। যাই হোক, এই আল-ওয়ালিদ ইবন আল মুগীরা রাসূল (সাঃ)'র প্রতিপক্ষ ছিল, ইসলামের প্রতিপক্ষ ছিল। তবে প্রভাবশালী এই গোত্র প্রধান আরবিতে খুবই দক্ষ ছি...

পর্ব - ৪ । সিরাহ বছর: ৪ । প্রকাশ্য দাওয়া, চিন্তা করার আহ্বান

 পর্ব - ৪ । সিরাহ বছর: ৪ । প্রকাশ্য দাওয়া, চিন্তা করার আহ্বান  -------------------------------------------------------------------- নবুয়্যতের চতুর্থ বছর। রাসূল (সাঃ) যে নতুন এক ধর্ম বা জীবনব্যবস্থা ইসলামের কথা বলছেন, সেটা এখন আর গোপন নাই। এতদিন মুসলিমরা লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করলেও এখন কুরাইশদের অনেকেই জেনে গেছে যে কোথায় মুসলিমরা জড়ো হয়। এমন এক জমায়েতে মক্কাবাসীরা মুসলিমদের উপর চড়াও হলে গন্ডগোল বাধে, সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ) একজনকে আহত করে ফেলেন। আরো নানাভাবে মুসলিমদের, বিশেষ করে যাদের গোত্রীয় কোনো সুরক্ষা নাই, মুসলিম দাস - এদের উপর মক্কাবাসীরা বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। আল্লাহ তা'য়ালা কুরআনের আয়াত নাজিল করে মুসলিমদের সান্তনা দেন, আর তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হবে, সেটাও রাসূল (সাঃ) কে জানিয়ে দেন। যেমন সূরা মুজাম্মিল -এ [সূরা নম্বর ৭৩, আয়াত ১০ - ১১]: ** তাদের কথার উপর ধৈর্য ধারণ করো এবং তাদের থেকে সুন্দরভাবে পৃথক হয়ে যাও। যারা সত্যকে অস্বীকার করে এবং ভোগ-বিলাসে মগ্ন, তাদের আমার উপর ছেড়ে দাও, এবং তাদেরকে সামান্য সময়ের জন্য সুযোগ দাও।** আরো যেমন, সূরা তারিক'এর আয়...

পর্ব - ৩ । সিরাহ বছর: ৩ । ব্যক্তিগত পারিবারিক দাওয়া

 পর্ব - ৩ । সিরাহ বছর: ৩ । ব্যক্তিগত পারিবারিক দাওয়া  [ডিসক্লেইমার: আমরা জানি, মুসলিমদের জন্য রাসূল (সাঃ)'র নাম উচ্চারণে কিংবা লিখলে 'সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম' অর্থাৎ তাঁর উপর [আল্লাহ তা'য়ালার] শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক - বলে কিংবা সংক্ষেপে (সাঃ) লিখে দুরুদ পাঠ করতে হয়। একইভাবে তাঁর সাহাবী(দের) নাম উল্লেখে 'রাদিয়াল্লাহু আনহু(ম) [স্ত্রী বাচকে আনহা]'  অর্থাৎ, '[আল্লাহ তা'য়ালা] তাঁদের উপর 'রাজি' বা  সন্তুষ্ট হন' - বলে কিংবা (রাঃ) লিখে দোয়া করতে হয়। কিন্তু আমার এই লেখায় অনেক সময় অনেকের নাম লিখবো, যারা ঘটনাক্রম অনুযায়ী তখনও মুসলিম হোন নাই, পরে মুসলিম হয়ে রাসূল (সাঃ)'র সাহাবী হবেন। আমি তাঁদের নাম লেখার সময় হয়তো (রাঃ) লিখবো না। কিন্তু আপনারা তাঁদের সম্পর্কে আগে থেকেই জেনে থাকলে নিজ দায়িত্বে দোয়া পড়বেন। আর আমি চেষ্টা করি/করবো রাসূল (সাঃ)'র নামের পর দুরুদ পড়া মনে করিয়ে দিতে অবশ্যই (সাঃ) লিখতে। যদি কোথাও লিখতে ভুলে যাই, তাহলে নিজে থেকে পড়ে নিবেন। ধন্যবাদ!] নবুয়তের তৃতীয় বছরে আল্লাহ তা'য়ালা রাসূল (সাঃ) কে আয়াত নাজিল করে তাঁর আত্মীয়-...

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৩ জানুয়ারি, ২০২৫): মুরাকা'বা-মুহা'সাবা-মুজাহাদা, আত্মিক উন্নয়ন

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৩ জানুয়ারি, ২০২৫): মুরাকা'বা-মুহা'সাবা-মুজাহাদা, আত্মিক উন্নয়ন ইমামের নাম জানি না । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি [ইংরেজি নতুন বছর আর আরবি রজব মাস চলা উপলক্ষে গত দুই জুমুআ'তেই ইমামরা আত্মিক-আধ্যাতিক উন্নয়নের  জন্য কী কী করা যায় সেই বিষয়ে মূলত আলোচনা করেছেন। আমি খুব সংক্ষেপে লেখার চেষ্টা করছি।] ইমাম শুরু করলেন আরবি রজব মাসে আমাদের রাসূল (সাঃ)'র করা একটা দোয়া দিয়ে: শব্দের উচ্চারণ অর্থে যা অনেকটা এইরকম:  আল্লাহ হুম্মা - ও আল্লাহ  বারিক লানা - বরকত দাও আমাদেরকে  ফি - মধ্যে  রাজাবা - রজব [মাসে]  ওয়া - এবং  শাবানা - শাবান [মাসে]  ওয়া - এবং  বাল্লিগনা - প্রবেশ করাও আমাদেরকে  রামাদান - রমজান [মাসে] ইমাম বললেন, এখন রজব মাস চলছে, এরপর শাবান মাস আর তারপরেই রমজান মাস শুরু। আমরা অবশ্যই চাইবো এখন রজব মাসে আগের মাস থেকে [ইবাদত, আমলে] ভালো থাকতে, শাবান মাসে রজব মাস থেকে ভালো থাকতে আর রমজানের শুরুতে পুরো প্রস্তুতি নিয়ে প্রবেশ করতে যেন আমরা সর্বোচ্চ উপকার/সওয়াব নিতে পারি। ইমাম আ...