এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৪ নভেম্বর, ২০২৩): আল্লাহ'র পরীক্ষা আর মুসিবত
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৪ নভেম্বর, ২০২৩): আল্লাহ'র পরীক্ষা আর মুসিবত ইমাম ফারাজ । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি ইমাম খুতবায় বললেন, এই দুনিয়ায় মানুষের জীবনে একেক জনের একেকরকম অগ্রাধিকার থাকে। কারো হয়তো সুখ, কারো অনেক টাকা-পয়সা বা সুনাম, কারো হয়তোবা সন্মান আর ক্ষমতা পাওয়ার আকাঙ্খা থাকে। কিন্তু মুসলিম হিসাবে আমাদের অগ্রাধিকার হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ'র সন্তুষ্টি পাওয়া যায় সবর আর শুকরিয়ার মাধ্যমে। ইমাম সবর আর শুকরিয়াকে তুলনা করলেন দুই পায়ের দুই স্যান্ডেল'র সাথে। বললেন, দুই পায়ে এই দুই স্যান্ডেল দিয়েই মুসলিমের জীবনে হেঁটে যেতে হবে। এরপর ইমাম বললেন, [আমাদের হয়তো মনে নাই] কিন্তু মানুষ মাত্রই আমরা আল্লাহ তা'য়ালার সাথে প্রতিজ্ঞা করে এসেছি যে তিনি আমাদের রব আর আমরা তাঁর বিধান মেনে চলবো। আর মুসলিম হিসাবে আমাদের এই প্রতিজ্ঞার পরীক্ষা আমাদের প্রতিদিনই দিতে হয়। এরপর ইমাম সূরা আল-হাদীদের [সূরা নম্বর ৫৭, আয়াত ২২ - ২৪] রেফারেন্স দিলেন, যার অর্থ: "পৃথিবী বা তোমাদের উপর কোনো মুসিবত [বা দুর্যোগ, বিপদ] আপতিত হয় না,...