পোস্টগুলি

নভেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আল্লাহ'র নাম "আল-হালিম"-র আসল অর্থ, সূরা আন-নাজিয়াত'র তাফসীরের চুম্বক অংশ

আল্লাহ'র নাম "আল-হালিম"-র আসল অর্থ, সূরা আন-নাজিয়াত'র তাফসীরের চুম্বক অংশ শেখ ইউসুফ বাকীর। মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার  [ডিসক্লেইমার/ভূমিকা: এই লেখা শুরু করার মুহূর্তে  (১৪ নভেম্বর ২০২৬, শনিবার আমেরিকার সময় সকাল ৭:১৩) খবর পেলাম আমার 'চিটাগাং'-র খালা, সেঝো খালা (জেবু) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  আজকের লেখার দ্বিতীয় অংশে, সূরা-নাজিয়াতের তাফসীরে শেখ ইউসুফ বাকীর মৃতের রূহ বের করে নিয়ে যাওয়া ফেরেশতাদের ব্যাপারে একটা কথা বলতে গিয়ে তাঁর নিজের কিছু অভিজ্ঞতার কথা বলেছেন, খালার মৃত্যু সংবাদ পেয়ে মনে হচ্ছিল, আর লিখবো না -- কিন্তু পরে মনে হলো, নাহ, লিখি -- এই লেখার মাধ্যমেই তাঁর জন্য সবার কাছে দোয়া চাই। যদি সম্ভব হয়, আপনারা তাঁর জন্য সূরা ফাতেহা আর সূরা ইখলাস পড়ে একটু দোয়া করবেন। আজকের লেখা এই শুক্রবারের খুতবার সারমর্ম না - বরং বৃহস্পতিবার আর শুক্রবার বাদ এশা করা ইমামের 'খাতেরা' বা সংক্ষিপ্ত আলোচনার সারমর্ম।]   *** আল্লাহ'র নাম আল-হালিম 'র আসল অর্থ *** ইমাম প্রথমে বললেন, আল্লাহ তা'য়ালা তাঁর যে...