নেশাগ্রস্ত/মাতলামি আর নামাজের অর্থ
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম ( ৫ জুন, ২০২৪): নেশাগ্রস্ত/মাতলামি আর নামাজের অর্থ ইমাম নাসের চৌধুরী । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি ডিসক্লেইমার/ভূমিকা: আজকে শুক্রবার, আর লিখছি গত শুক্রবারের খুতবা। টাইটেল দেখেও হয়তো ভাবছেন এটা আবার কী রকম খুতবা। আসলেও তাই, খুতবাটা খুব ভালো ছিল, এইভাবে কোনোদিন ভেবে দেখি নাই। লিখবো ঠিক করে রেখেছিলাম। কিন্তু গত শুক্রবার সন্ধ্যায়ই আমাদের খালাতো ভাই, ইমরান ভাইয়ার স্ত্রী, জেরিন ভাবি অনেকদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে শেষমেষ মারা গেলেন। বেচারি বেশ ভালো মনের মানুষ ছিলেন। সহজ সরল। আমাদের এতো সিনিয়র কিন্তু উনার সাথে আমরা ঠাট্টা, ফাজলামি কোনো কিছুই কম করতাম না। উনি কিছুই মনে করতেন না। একটা উদাহরণ দেই, প্রথম যখন উনার এতো বাজে স্টেজে ক্যান্সার ধরা পড়লো, সম্ভবত প্রায় তিন বছর আগে, আমরা ভেবেছিলাম এই শেষ, উনি আর বেশি দিন নাই। আমরা সবাই কুরআন খতম করে দোয়া করলাম। বেচারি খুবই খুশি হয়েছিলেন, কিন্তু পরে যখন উনি বেশ কয়েক বছর বেঁচে থাকলেন, আমাদের বাসায় একবার বেড়াতে আসলেন, আমি উনাকে মজা করে বলেছিলাম, এতোদিন টিকে থাকবেন আগে জানলে তো ...