পোস্টগুলি

এপ্রিল, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১১ এপ্রিল, ২০২৪): মানুষের হ্বক, রমাদান অভ্যাস

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১১ এপ্রিল, ২০২৪): মানুষের হ্বক, রমাদান অভ্যাস ইমামের নাম জানি না । মসজিদে মুনাওঅর । কাঁটাবন, নীলক্ষেত, ঢাকা  ইমাম সাফওয়ান ঈদ । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি [সাইডনোট: ঈদের বন্ধে ঢাকা শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। শুক্রবার সকালে আব্বার সাথে দুই দাদিকে দেখতে বের হলাম। একজন খিলগাঁও, আরেকজন শংকর ধানমন্ডিতে থাকেন। দুইজনকে দেখে বাসায় ফেরার পথে কাঁটাবনের এই মসজিদে প্রথমবারের মতো নামাজ পড়লাম। বেশ সিস্টেমেটিক মসজিদ। ঢুকেই ভালো লাগলো যখন দেখলাম ভলান্টিয়াররা মুসল্লিদের বসার জায়গা দেখিয়ে দিচ্ছেন। এরপর ইমামের আরবি খুতবার আগে মুয়াজ্জিন আজান দেয়ার আগে বললেন দানবাক্স গুলো ডান দিক থেকে বাম দিকে ঠেলে দিতে। এরপর যেটা করলেন, সেটা আমার জন্য নতুন ছিল। গত সপ্তাহে মুসল্লিদের দানের পরিমান কত ছিল সেটা ঘোষণা করলেন। এই স্বচ্ছতাটা, সবাইকে জড়িত করার একটা চেষ্টা ভালো লাগলো। মনে হলো মুসল্লিরাও যেন এরপর দান করার জন্য নড়ে-চড়ে বসলেন। খুতবার খুব বেশি অংশ শুনতে পাই নাই। যতটুকু শুনছি সেটাই লিখছি, আর এরপর এর আগে রমাদান নিয়ে একটা রিফ্লেকশন শেয়...