এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৩ অক্টোবর ২০২৩): প্রসঙ্গ ফিলিস্তিন
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৩ অক্টোবর ২০২৩): প্রসঙ্গ ফিলিস্তিন ইমাম শিবলী । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি ড. ওমর সুলাইমান । ইয়াকীন ইনস্টিটিউট [সাইডনোট: ফিলিস্তিন প্রসঙ্গে দেশে যতটা সহজভাবে প্রতিবাদ করা যায়, এই দেশে ঠিক তার উল্টো। প্রকাশ্যে সমর্থন জানালে তো 'জঙ্গি' টাইটেল পাওয়ার অনেক সম্ভাবনা। ধ্বংস আর হত্যাযজ্ঞের খবর দেখে দেখে মানসিক অশান্তির মাঝেও মসজিদে জুমআর খুতবা আর ড. ওমর সুলাইমানের লেকচার শুনে কিছুটা শান্তি, সাহস পেলাম।] ইমাম বললেন, আজকের জুমুআ সারা বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন জুমুআ। ফিলিস্তিনে চলা যুদ্ধে কে সঠিক, আর কে বেঠিক সেই তর্কে উনি যাবেন না - কারণ আমরা সবাই কে ঠিক সেটা জানি, বললেন: উনি রাসূল (সাঃ)'র জীবনী থেকে একটা দোয়া নিয়ে আলোচনা করবেন - যেটা আমাদের সবার জন্য কাজে লাগবে। ইমাম বললেন, রাসূলুল্লাহ (সাঃ) যখন তাঁর স্ত্রী খাদিজা, চাচা আবু তালিবকে হারিয়ে অসহায়, মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ট - তখন তাই'ফের গোত্র প্রধানদের কাছে তাঁর মেসেজ নিয়ে, আশা নিয়ে যান। কিন্তু তারা সেই মেসেজ তো গ্রহণ করে নাইই, ব...