পোস্টগুলি

মে, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৯ মে, ২০২৩): সার্ভিস, স্বেচ্ছাশ্রমের গুরুত্ব

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৯ মে, ২০২৩): সার্ভিস, ভলান্টারি বা স্বেচ্ছাশ্রমের গুরুত্ব  ইমাম সাফওয়ান ঈদ, মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি। ইমাম খুতবা শুরু করলেন আমেরিকান সিভিল মুভমেন্টের নেতা, ড. মার্টিন লুথার কিং জুনিয়র  -এর বিখ্যাত "I have a dream" - ভাষণের রেফারেন্স দিয়ে। বললেন ১৯৬৩ সালের ওই ভাষণ, যেখানে তিনি বর্ণবাদ বিরোধী, সাম্যের ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ছিল "March for Jobs and Freedom" বা  চাকরির সুযোগ আর মুক্তির জন্য মিছিলের অংশ, যেটা ওয়াশিংটন ডিসি তে হয়েছিল, যেখানে সেদিন কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল। ইমাম বললেন, ড. কিং যখন সাম্যের ডাক দিয়েছিলেন - সেটাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু যখনই তিনি সবার অর্থনৈতিক মুক্তি আর সুযোগের সমান অধিকার দাবি করেছিলেন - তখনই তিনি আমেরিকান সমাজের একশ্রেণীর জন্য বিপদজনক হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর "Dream" বা স্বপ্ন তখন কারো কারো মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়ে ছিল।  ইমাম বললেন, সবার অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করা অত্যন্ত কঠিন একটা কাজ। কুরআনে আল্লাহ তা'য়ালা সূরা বালাদ -এ [সূ...

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৫ মে ২০২৩): আত্মসন্মান, সমষ্টিগত মর্যাদা

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১২ মে ২০২৩): আত্মসন্মান, সমষ্টিগত মর্যাদা ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি  ইমাম বললেন আমরা অনেক সময়ই না-বুঝে, নিজের অজান্তেই নিজেদের চাকরি-বাকরি আর অফিসের বসের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ি। যেন আমাদের রিজিক তাদের উপর নির্ভর করে, কী ভাবে চাকরিতে উন্নতি করা যায়, কিভাবে বসকে খুশি করা যায় - সেটাই খালি চিন্তা করতে থাকি। অন্যদিকে দেখা যায়, চাকরি থেকে পাওয়া হেলথ ইন্সুরেন্স ভালো হলে অসুখ-বিসুখ নিয়েও ভয় পাই না, অনেকটা নিশ্চিন্তে থাকি। ইমাম বললেন, কিন্তু মনে রাখতে হবে, আমাদের সময় যখন আসবে, তখন এসবের কিছুই তা থামাতে পারবে না, তখন সবই গৌণ হয়ে পড়বে, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে, আমাদের রিজিক, স্বাস্থ্য এসব কিছুই আল্লাহ তা'য়ালার কাছ থেকে আসে, আমাদের চাকরি, হেলথ ইন্সুরেন্স এইগুলো মাধ্যম মাত্র। ইমাম আরো বলছিলেন, আমাদের আরো বিশ্বাস করতে হবে আমাদের যেকোনো অর্জনই আল্লাহ তা'য়ালার অশেষ নেয়ামত, কখনো যেন আমরা "আমি নিজে করেছি" এইরকম ভেবে না বসি। [এই প্রসঙ্গে অন্য এক ...

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৫ মে ২০২৩): "আল-বির" বা পুণ্যতা ইমাম হামাদ আহমেদ শেবিল। ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৫ মে ২০২৩): "আল-বির" বা পুণ্যতা ইমাম হামাদ আহমেদ শেবিল। ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি  খুতবার শুরুতে ইমাম "ফেরেশতা জিব্রাইল (আঃ)-এর হাদিস" হিসাবে বিখ্যাত ঘটনাটাকে উল্লেখ করলেন [ইমাম আন-নাওয়াউই সংকলিত ৪০ হাদিসের ২ নম্বর হাদিস], যেখানে জিব্রাইল (আঃ) মানুষের বেশে রাসূল (সাঃ) কাছে এসে তাঁকে ইসলাম, ঈমান আর ইহসান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। ইমাম বললেন,  "ইহসান" হচ্ছে আল্লাহ তা'য়ালার এমনভাবে ইবাদত করা যেন আমরা তাঁকে দেখতে পাচ্ছি। আর সেটা করা সম্ভব না হলে, নূন্যতম পক্ষে আল্লাহ আমাদেরকে দেখছেন- এমন বিশ্বাসে তাঁর ইবাদত করা। ইমাম বললেন, আর ইহসানের পরের ধাপ হচ্ছে 'আল-বির' - যেটার অনুবাদ করা হয় "পুণ্যতা" হিসাবে। এরপর ইমাম 'আল-বির' কিভাবে আমরা অর্জন করতে পারি, সেটা অর্জন করার শর্ত কী সেই বিষয়ে কুরআনের আয়াতের রেফারেন্স দিয়ে আলাপ করলেন।  ইমাম মজা করে জিজ্ঞেস করলেন, আমরা কোন জিনিষটা সবচেয়ে ভালোবাসি? প্রশ্ন করে আবার নিজেই বললেন, আমরা যেন আবার না বলি, আল্লাহ ও তাঁর রাসূ...