পোস্টগুলি

অক্টোবর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১৭ অক্টোবর, ২০২৫): তাওয়াক্কুল বা আল্লাহ'র উপর ভরসা

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১৭ অক্টোবর, ২০২৫): তাওয়াক্কুল বা আল্লাহ'র উপর ভরসা  শেখ কামালউদ্দিন আহমেদ । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি [আপডেট: Nayeem Md.Faruk নাঈমের কাছ থেকে পাওয়া মেসেজ, "আসসালামু আলাইকুম, ভাই। আজকের লেখায় কয়েক যায়গায় তাওয়াকুল্লাহ বা তাওয়াক্কা আ'লাল্লাহ বলসেন। একটু চেক করবেন? ফ্রেইজটা মনে হয় তাওয়াক্কুল আ'লাল্লাহ, বা সিম্পলি তাওয়াক্কুল।" -- ঠিক করে দিচ্ছি।] [ভূমিকা/ডিসক্লেইমার: দুই সপ্তাহ আগের এই খুতবার সারমর্ম লিখছি খুব দায়সারা ভাবে। খুতবার টপিক'র গুরুত্বের তুলনায় এই লেখা খুব হালকা হবে। আমি মনে মনে ঠিক করেছিলাম এইরককম অবস্থায় কখনো সারমর্ম লিখবো না। কিন্তু খুতবাটা অন্য একজন ইমাম দিলেন, শেখ কামালউদ্দিন আহমেদ -- যাঁর খুতবা আগে কখনো শুনি নাই। সত্যি বলতে আমি সেদিন একটু অন্যমনষ্ক ছিলাম, দ্বিতীয় খুতবায় গিয়েছি, যেটার রেকর্ডিং সাধারণত মসজিদের ইউটুব চ্যানেল-এ আপলোড হয় না, কুরআনের আয়াতের রেফারেন্স'ও ভালোভাবে খেয়াল করি নাই, আর তাই জুমআর শেষে, বলবো কী বলবো না করে করে যখন শেষমেশ ইমামের কাছে গিয়ে বললাম যে আমি বাংলায় ...

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১০ অক্টোবর, ২০২৫): সন্তান পালনে চার উপদেশ

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১০ অক্টোবর, ২০২৫): সন্তান পালনে চার উপদেশ  ইমাম ফারাজ খান ।  মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি ইমাম খুতবার শুরুর দিকে বললেন, আজকের খুতবায় তিনি সন্তান পালনের জন্য কয়েকটা উপদেশ নিয়ে আলোচনা করবেন। তিনি নিজেও এই বিষয়টা নিয়ে মাঝে মাঝে ভুগেন। তবে এই জামাতে যারা এখনো বিবাহিত না, কিংবা সন্তানহীন তাদের জন্যও খুতবাটা কাজে লাগবে, কাজেই তিনি চান সবাই যেন খেয়াল করে শুনেন, কান যেন বন্ধ করে না দেন। ইমাম এরপর চারটা উপদেশ নিয়ে আলোচনা করলেন। প্রথমেই বললেন, সন্তান পালনের নিয়ম বা উদ্দেশ্য খুব সাধারণ: সন্তানদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলা, আর খারাপ অভ্যাস থেকে বেঁচে চলতে তৈরী করা - এইটুকুই। এরপর বললেন, আমরা যেন একটু চিন্তা করে দেখি এই ব্যাপারে প্রথম উপদেশ কী হতে পারে? আমরা কী করতে পারি? এরপর ইমাম বললেন, প্রথম উপদেশ হচ্ছে, সন্তানদের 'বিসমিল্লাহ' বলার উপদেশ দেয়া, অভ্যাস গড়ে দেয়া। রেফেরেন্স দিয়ে বললেন, আমাদের রাসূল (সাঃ) প্রতিটা কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলতেন: খাবার আগে, মসজিদে প্রবেশের সময়, ঘরে ঢোকার সময় ইত্যাদি। কাজেই, এইটা রাসূলের...