এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২১ মার্চ, ২০২৫): ইস্তিগফারের ফজিলত
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২১ মার্চ, ২০২৫): ইস্তিগফারের ফজিলত শেখ ইউসুফ বাকীর । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি ইমাম খুতবা শুরু করলেন বলে যে রোজার শেষ ১০ দিনে আমাদের রাসূল (সাঃ) যেই দোয়া সবচেয়ে বেশি বেশি করতেন, সেটা হচ্ছে (শব্দের অর্থে বাংলা লিখে দিচ্ছি): "আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না" : আল্লাহ হুম্মা - ও আল্লাহ ইন্নাকা - নিশ্চয়ই তুমি আফুউন কারিমুন - সর্বোচ্চ ক্ষমা কারী তুহিব্বুল - ভালোবাসো আফওয়া - ক্ষমা করতে ফা'ফু - তাই ক্ষমা করো আন্না - আমাদেরকে [কারিমুন যে বলে, এটা আমি জানতাম না] এরপর ইমাম আরেকটা সহীহ হাদিস বললেন, যেখানে রাসূল (সাঃ) নাকি বলেছেন: যে ব্যক্তি ইস্তেগফার [আল্লাহর কাছ থেকে ক্ষমা চায়] আমল করে, আল্লাহ তাকে সবধরণের বাজে চিন্তা থেকে মুক্ত করেন, আর সবধরণের দুশ্চিন্তা থেকে উদ্ধার করে সবকিছু সহজ করে দেন। [এর পরের অংশ ইমাম আর বলেন নাই, আমি ইন্টারনেট ঘেঁটে পেলাম: আর তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে চিন্তাও করে নাই] ইমাম বললেন, আমাদের রাসূল (সাঃ)'র ভাষা খুব প্রাঞ্জল, আর মিতভাষী ছি...