এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৬ জানুয়ারি, ২০২৮): উপলব্ধি না করা চার নিয়ামত ইমাম ফোদে । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৬ জানুয়ারি, ২০২৮): উপলব্ধি না করা চার নিয়ামত ইমাম ফোদে । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি ইমাম খুতবা শুরু করলেন এই বলে যে আল্লাহ তা'য়ালার দেয়া চারটা নেয়ামতের কথা আমরা প্রায়ই ভুলে যাই। আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছে, যারা এই চারটা নেয়ামতের কথা উপলব্ধি করে শোকরানা আদায় করে। এরপর পুরা খুতবা এই চারটা নেয়ামতের কথা এক এক করে ব্যাখ্যা করলেন। ১. আমাদের জন্ম বা সৃষ্টির নেয়ামত: ইমাম বললেন, আমাদেরকে যে আল্লাহ তা'য়ালা সৃষ্টি করেছেন, এইটা বিরাট একটা নিয়ামত। তিনি চাইলে আমাদের 'কিছুই না' নামক অন্ধকারে রেখে দিতে পারতেন। কিন্তু তিনি আমাদের সৃষ্টি করেছেন, এই দুনিয়ার আলোয় জন্ম দিয়েছেন। আর এই প্রথম নেয়ামত-এর পরেই আমরা বাকি অন্য সব নেয়ামত পাচ্ছি। কাজেই, আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ তা'য়ালার শুকরিয়া আদায় করা উচিত। ২. হেদায়াত কিংবা পথ প্রদর্শনের নেয়ামত: ইমাম বললেন, আল্লাহ তা'য়ালা আমাদের সৃষ্টি করেই ছেড়ে দেননি। তিনি যুগে যুগে নবী-রাসূল আর ওহী পাঠিয়ে আমাদের পথ দেখিয়েছেন, গাইড করেছেন। এই হেদায়াতের মা...