এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৭ মে, ২০২২)
এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৭ মে, ২০২২) মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া গত শুক্রবারের খুতবায় ইমাম আলোচনা করেছিলেন, যেকোনো কিছুর শেষ ভালো করার গুরুত্বের উপর। আজকে আলোচনা করলেন এমন একটা বিষয়ের উপর, যেটা ইমাম নিজেই বলে নিলেন যে এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে, অনেকে এই ধারণাকে ভুল ভাবে ব্যবহার করেন, এমনকি ভুল বুঝে নিজেদের ঈমান-আমলও নষ্ট করে ফেলেন। এ ব্যাপারে শুরুতেই সাবধান করে দিয়ে বললেন, আজকের বিষয় হচ্ছে ক্বদর - বা আল্লাহ তা'য়ালা সবকিছু আগে থেকেই জানেন, অন্যভাবে বললে সবার ভাগ্য আগে থেকেই ঠিক করা আছে -- এই বিষয়টা। ইমাম একটা হাদিস বললেন যেখানে রাসূল (সা:) সাহাবীদেরকে নাকি বলেছিলেন, তাঁদের প্রত্যেকের ভাগ্য বা ক্বদর (অর্থাৎ জান্নাত, জাহান্নাম) ঠিক করা আছে। এই হাদিস শুনে সাহাবীরা নাকি আজকের আমাদের মতোই চিন্তায় পড়ে গিয়েছিলেন। ভাগ্য যদি নির্ধারিত হয়েই থাকে তাহলে আর আমাদের ইবাদত করে কী হবে? আর ভাগ্য যদি নির্ধারিত হয়েই থাকে, তাহলে কোনো ভুল করলে তার জন্য আমাদের আর কি করার আছে? আমাদের দোষ হবে কেন? এইসব প্রশ্নের উত্তরে রাসূল (সা:) নাকি বলেছ...