পোস্টগুলি

আগস্ট, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৫ অগাস্ট, ২০২৩): আলহামদুলিল্লাহ, জুমুআর খুতবা আর গুহার কাহিনী

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৫ অগাস্ট, ২০২৩): আলহামদুলিল্লাহ, জুমুআর খুতবা আর গুহার কাহিনী  শেখ হামজা আব্দুল মালিক । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি। [সাইড নোট: আজকের ইমাম গেস্ট ইমাম। তাঁর নাম: শেখ হামজা আব্দুল মালিক। তিনি টেনেসি রাজ্যের মেম্ফিস শহর থেকে এসেছেন। মিশরের কায়রো শহরের বিখ্যাত ইসলামী আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাডুয়েশন করেছেন, কুরআনে হাফেজ। নিচে তাঁর প্রতিষ্ঠিত ইনস্টিটিউট আর তাঁর পরিচিতির লিংক দিয়ে দিচ্ছি। আজকের খুতবাটা একটু স্পেশাল ছিল, কারণ আমাদের বাসায় বেড়াতে আসা বড় মামী, ছোট খালাসহ  মা, রীম বাচ্চারা সবাই মিলে জুমাতে গেলাম, খুতবা শুনলাম। আলহামদুলিল্লাহ !] ইমাম একটা প্রশ্ন করে খুতবা শুরু করলেন।  বললেন, আমরা খুতবার শুরুতে তাঁর পড়া দোয়া খেয়াল করে শুনে থাকলে দেখবো যে তাতে তিনি 'আলহামদুলিল্লাহ' বলে শুরু করেছেন। আরো বললেন, প্রতি শুক্রবার সারা পৃথিবীতে কোনো না কোনো স্থানে যখনই জুমুআর সময় হয়, তখনই মিম্বরে দাঁড়িয়ে ইমাম,  হয় 'আলহামদুলিল্লাহ' আর নাহয় তারই অন্য কোনো একটা ভার্সন বলে খুতবা শুরু করেন। এর কারণ কি? এটা...

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৮ অগাস্ট, ২০২৩): অন্ধকার(সমূহ) থেকে আলো

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৮ অগাস্ট, ২০২৩): অন্ধকার(সমূহ) থেকে আলো  ইমাম ফোডে, মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি। [সাইডনোট: আজকের খুতবার বিষয়টা একটু জটিল ছিল। একটু অ্যাবস্ট্রাক্ট বা আধ্যাতিক। এখন এর সারমর্ম লিখতে গিয়ে আমি বারবার খুতবার রেকর্ডিং দেখছি - তাও মনে হচ্ছে ঠিকমতো লিখতে পারছি না। নিচে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিলে সবচেয়ে ভালো হবে। মূল ভাষ্য, চুম্বক অংশ লিখার চেষ্টা করছি।  ] ইমাম খুতবা শুরু করলেন বলে যে যুগে যুগে যত নবী-রাসূল এই দুনিয়ায় আল্লাহ তা'য়ালা পাঠিয়েছেন - তাদের সবার মিশন মূলত একটাই, মানুষদের 'এনলাইটমেন্ট' (enlightment) বা বোধোদয় বা হেদায়াত করতে সাহায্য করা। উদাহরণ দিয়ে ইমাম বললেন,  কুরআনে আল্লাহ তা'য়ালা বলছেন [সূরা ইব্রাহীম: সূরা নম্বর ১৪, আয়াত ৫], যার অর্থ: "নিশ্চয়ই আমরা মুসাকে আমাদের নিদর্শন দিয়ে এই বলে পাঠিয়েছি যে: "তোমার জাতিকে অন্ধকার [সমূহ] থেকে আলোর দিকে বের করে আনো"। ইমাম বললেন, মুসা (আঃ) -এর দায়িত্ব ছিল মিশরে তাঁর জাতিকে সাহায্য করা। আর আমাদের রাসূল (সাঃ), শেষ নবী হিসাবে পুরা মানবজাতির...

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৪ অগাস্ট ২০২৩): কেয়ামতের দিন সাত ধরণের ব্যক্তি

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৪ অগাস্ট ২০২৩): কেয়ামতের দিন সাত ধরণের ব্যক্তি  ইমাম শিবলী । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি  ইমাম প্রথমের সাহাবী আবু হুরাইরা (রাঃ) সম্পর্কে বললেন।  আবু হুরাইরা (রাঃ) রাসূল (সাঃ) -র সরাসরি ছাত্র, যিনি কিনা আর অন্য কিছুই করতেন না। তাঁর কাজই ছিল রাসূল (সাঃ)-র সাথে সারাদিন থেকে তাঁর কাছ থেকে বিভিন্ন জিনিস শেখা। তিনি রাসূল (সাঃ) কে তাঁর নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন। শুরুর দিকে আবু হুরাইরা (রাঃ)'র মা তাদের বিরোধী ছিলেন, এমনকি তিনি রাসূল (সাঃ) কে অভিশাপও দিয়েছেন। কিন্তু এই ব্যাপারটা জেনে পরে রাসূল (সাঃ) দোয়া করার পর, আবু হুরাইরা (রাঃ)-র মা মুসলিম হন। এই পর্যায়ে ইমাম বললেন, আমরা যদি আমাদের সব কিছুর চেয়ে, এমনকি নিজের মা-বাবা, স্বামী-স্ত্রী-সন্তান থেকেও রাসূল (সাঃ) কে বেশি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের ঈমান 'রিনিউ' করতে হবে।  [সাইডনোট - ১: আমি টেক্সাসে থাকতে শেখ ইউসুফ এস্টেট'র একটা লেকচারে এই ব্যাপারটা জানার পর,  প্রশ্ন-উত্তর পর্বে তাকে নোট লিখে জিজ্ঞেস করেছিলাম: এটা কী করে সম্ভব? আমাদের পক...

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৮ জুলাই ২০২৩): আল্লাহ'র রাস্তায় খরচ

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৮ জুলাই ২০২৩): আল্লাহ'র রাস্তায় খরচ ইমাম শিবলী । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি  [সাইড নোট: আমি খুতবার একদম মূল ভাষ্যটা সংক্ষেপে লিখে পরের অংশে আজকে এশার নামাজের পর হওয়া 'হালকার' আলোচনাটা লিখবো। সেটা এক ধরণের 'ওয়াসওয়াসা' বা শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে। এ থেকে বাঁচতে কী করণীয় সে সম্পর্কে একটা হাদিসের আলোকে ইমাম আলোচনা করেছেন - সেটা লিখবো, ইনশাআল্লাহ ।] ইমাম বললেন, কুরআনে আল্লাহ তা'য়ালা আমাদের মানুষদের অর্থ-বিত্তের প্রতি 'হুব' বা ভালোবাসার কথা সরাসরি বলেছেন [সূরা আল-ফাজর: সূরা নম্বর ৮৯, আয়াত ২০]। ইমাম বললেন, আর এই ভালোবাসা এতটাই তীব্র যে আমরা টাকা-পয়সা একদমই খরচ করতে চাই না। আমরা কেবল তখনই খরচ করি, যখন টাকার বিনিময়ে আমরা যেটা পাবো, সেটা আমাদের কাছে টাকার চেয়েও দামি - বা অন্য অর্থে টাকার চেয়েও সেটা আমাদের কাছে বেশি পছন্দনীয় কিংবা সেটা আমরা বেশি ভালোবাসি। ইমাম মজা করে বললেন, কোনো স্ত্রী তাঁর স্বামীর কাছে টাকা চাইলে কি সে না দিয়ে থাকতে পারে? কারণ, তার স্বামী তার স্ত্রীকে টাকার চেয়েও...

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২ জুন ২০২৩): বিদায়ী হ্বজের খুতবা/ভাষণ

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২ জুন ২০২৩): বিদায়ী হ্বজের খুতবা/ভাষণ  ইমাম শিবলী । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি  ইমাম বললেন রাসূল (সাঃ) যখন মক্কায় তাঁর জীবনের একমাত্র আর শেষ হ্বজের খুতবা/ভাষণ দেন, তখন তিনি শুরু করেন উপস্থিত সবাইকে সম্বোধন করে: "ও মানুষ!"। এরপর তিনি সবাইকে মন দিয়ে তাঁর কথা শোনার আহ্বান করেন, বলেন কারণ এরপরে তিনি আর সবার মাঝে উপস্থিত থাকবেন কিনা সেটা তিনি জানেন না। আরো বলেন, মনোযোগ দিয়ে তাঁর কথা শুনতে, আর যারা উপস্থিত নাই, তাদের কাছে তা পৌঁছে দিতে। ইমাম বললেন, সেখানে সেদিন কেবল মুসলিমরা উপস্থিত ছিল। রাসূল (সাঃ) সবাইকে বলতেই পারতেন হে মুসলিমরা! অথবা হে মু'মিন গণ - কিন্তু না, তিনি সম্বোধন করলেন ও মানুষ! ইমাম বললেন, এর কারণ, রাসূল (সাঃ) আল্লাহ তা'য়ালার তরফ থেকে সারা মানবজাতির কাছে প্রেরিত রাসূল (সাঃ), আর ইসলাম সারা মানবজাতির জন্য নির্ধারিত দ্বীন। আর সেজন্যই তিনি সবাইকে সম্বোধন করেছেন 'ও মানুষ!' বলে আর সবাইকে তার মেসেজ বা খুতবা অনুপস্থিত সবার কাছে পৌঁছে দিতে বলেছেন। ইমাম বললেন, আর এই যে তিনি "এরপর...