এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২ জুন ২০২৩): বিদায়ী হ্বজের খুতবা/ভাষণ

ইমাম শিবলী । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি
ইমাম বললেন রাসূল (সাঃ) যখন মক্কায় তাঁর জীবনের একমাত্র আর শেষ হ্বজের খুতবা/ভাষণ দেন, তখন তিনি শুরু করেন উপস্থিত সবাইকে সম্বোধন করে: "ও মানুষ!"। এরপর তিনি সবাইকে মন দিয়ে তাঁর কথা শোনার আহ্বান করেন, বলেন কারণ এরপরে তিনি আর সবার মাঝে উপস্থিত থাকবেন কিনা সেটা তিনি জানেন না। আরো বলেন, মনোযোগ দিয়ে তাঁর কথা শুনতে, আর যারা উপস্থিত নাই, তাদের কাছে তা পৌঁছে দিতে। ইমাম বললেন, সেখানে সেদিন কেবল মুসলিমরা উপস্থিত ছিল। রাসূল (সাঃ) সবাইকে বলতেই পারতেন হে মুসলিমরা! অথবা হে মু'মিন গণ - কিন্তু না, তিনি সম্বোধন করলেন ও মানুষ! ইমাম বললেন, এর কারণ, রাসূল (সাঃ) আল্লাহ তা'য়ালার তরফ থেকে সারা মানবজাতির কাছে প্রেরিত রাসূল (সাঃ), আর ইসলাম সারা মানবজাতির জন্য নির্ধারিত দ্বীন। আর সেজন্যই তিনি সবাইকে সম্বোধন করেছেন 'ও মানুষ!' বলে আর সবাইকে তার মেসেজ বা খুতবা অনুপস্থিত সবার কাছে পৌঁছে দিতে বলেছেন।
ইমাম বললেন, আর এই যে তিনি "এরপর আর সবার মাঝে উপস্থিত থাকতে নাও পারেন" - এই কথাটা সাহাবীরা কিন্তু অন্যভাবে কিংবা ভবিষৎবাণী হিসাবে নেন নাই, স্বাভাবিক ভাবেই নিয়েছেন। কারণ তাঁরা জানতেন, সবার জীবন-মৃত্যু আল্লাহ তা'য়ালার হাতে, আর যেকোনো সময়েই যেকারো সময় শেষ হয়ে আসতে পারে।
ইমাম বললেন, খুতবার এক পর্যায়ে রাসূল (সাঃ) বলেন, পুরা মানবজাতি এক আদম আর হাওয়া থেকে এসেছে। একজন আরবের একজন অনা-আরবের চেয়ে কোনো শ্রেষ্ঠত্ব নাই, একজন অনা-আরবের একজন আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, একই ভাবে একজন সাদা মানুষের একজন কালো মানুষের উপর, কিংবা কালো মানুষের সাদা মানুষের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই - শুধুমাত্র তাক্বওয়া আর ভালো কাজ ছাড়া। ইমাম বললেন, ভেবে দেখতে আমাদের সবার আদি পিতা যদি একই হয়ে থাকে, তাহলে আর আমাদের মধ্যে কিসের ভেদাভেদ? কুরআনে আল্লাহ তা'য়ালা তো আরো বলেছেন, [সূরা আল-হিজর, সূরা নম্বর ২৬, আয়াত ১৫], মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। ইমাম বললেন, সেই হিসাবে আমরা তো মাটি থেকে এসেছি, মাটিতেই মিশে যাবো, আর এই যে এখন বেঁচে আছি, এখনো তো মাটিতে মিশে যাওয়া সেই আগেরকালের মানুষের উপর দিয়েই এক অর্থে হেঁটে চলেছি। তো, আমাদের কিসের গর্ব, কিসের অন্যের উপর শ্রেষ্ঠত্বের গরিমা? প্রায় ১৪০০ বছর আগে এই কথাটা রাসূল (সাঃ) আমাদের কে বলে গেছেন, এটা যে কতটা সাম্যের সেটা কি চিন্তা করা যায়?
ইমাম বললেন, জাতিসংঘসহ, আমেরিকা ও অন্যান্য দেশের সংবিধান ঘাঁটলে আমরা দেখতে পাবো, এই একই সাম্যের কথা বলা আছে। সবশেষে ইমাম আমাদের প্রত্যেককে একবারের জন্য হলেও রাসূল (সাঃ)-এর সেই শেষ খুতবাটা পড়তে বা শুনতে অনুরোধ করলেন।
[সাইডনোট: চট করে নেটে সার্চ করে আমি ইংরেজিতে এই খুতবার অনুবাদ, ভিডিও পেয়েছি। কিন্তু বাংলায় ভালো কোনো অনুবাদ পাই নাই। কারো জানা থাকলে কমেন্টে জানানোর অনুরোধ থাকলো। ইংরেজি লেখা আর ইউটুবে ভিডিওর লিংক নিচে দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয়, আমি ইনশাআল্লাহ এই বছর বাংলাদেশ থেকে হ্বজে যাচ্ছি। আগামী শুক্রবার, ৯ জুন দেশে রওনা হচ্ছি, তারপর সিলেট থেকে সম্ভবত ১৮ জুন নাগাদ হ্বজের উদ্দেশ্যে রওনা হবো। আর তাই, এই কয়েক সপ্তাহ আর খুতবার সারমর্ম লেখা সম্ভব নাও হতে পারে। আল্লাহ হায়াতে বাঁচালে আর তৌফিক দিলে ফিরে এসে পরে ইনশাআল্লাহ আবারো লিখবো। সবার কাছে দোয়া চাই। আর ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত ভাবে কাউকে মনে কষ্ট দিয়ে থাকলে, দুর্ব্যবহার করে থাকলে, কারো ক্ষতি করে থাকলে মাফ চাই। সম্ভব হলে দয়া করে মাফ করে দিবেন।]

ইউটুব লিংক: https://youtu.be/RrMBW8VX7bw
ওয়েবলিংক: https://www.iium.edu.my/deed/articles/thelastsermon.html

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন