পর্ব - ১৭ । সিরাহ বছর ১১ । আল-ইসরা ওয়া-আল মিরাজ-এর অলৌকিক ঘটনা
পর্ব - ১৭ । সিরাহ বছর ১১ । আল-ইসরা ওয়া-আল মিরাজ-এর অলৌকিক ঘটনা [ভূমিকা: এই পর্বটা কিভাবে লিখবো সেটা নিয়ে আমি আসলে অনেকদিন থেকে ভাবছি। আমার লেখার মূল সোর্স যে দুই বই: ডা. মেরাজ মহিউদ্দিনের "রেভেলেশন: স্টোরি অফ দ্যা প্রফেট (সাঃ)", আর ড. ইয়াসির ক্বাদীর "দ্যা সীরাহ অফ দ্যা প্রফেট (সাঃ)" - এই দুই বইয়ে এই ঘটনা নিয়ে আরো বিস্তারিত লেখা আছে। কিন্তু আমার পক্ষে এক পর্বে পুরাটা কোনোভাবেই লেখা সম্ভব না। এর একটা কারণ ড. ইয়াসির ক্বাদী তাঁর বইয়ে তো বলেই দিয়েছেন: এই ইসরা-মেরাজের ঘটনার যত বর্ণনা সাহাবীদের কাছ থেকে পাওয়া যায়, সেটা নাকি রাসূল (সাঃ) বাকি মক্কার জীবনের সব ঘটনার বর্ণনা একসাথে করলেও তার থেকে বেশি হবে। যাই হোক, আমি তাও সংক্ষেপে লেখার চেষ্টা করছি। আগেই ডিসক্লাইমার দিয়ে দিচ্ছি: দুই বই থেকে এই ঘটনার উপর কুরআনের যেইসব আয়াত নিয়ে আলোচনা আছে, সেগুলো নিয়েই আমি মূলত লেখার চেষ্টা করবো, লেখা একটু লম্বা হওয়ার সম্ভাবনা আছে। আর কারো যদি আরো বিস্তারিত ভাবে জানার ইচ্ছা থাকে, তাহলে আমি নিচে ইউটুবের লিংক দিয়ে দিচ্ছি: ড. ইয়াসির ক্বাদীর রাসূল (সাঃ)'র সিরাহ সিরিজের দুই পর্ব...