ইমাম সাফওয়ান ঈদ'র 'খাতারা' বা সংক্ষিপ্ত আলোচনা: আল্লাহ'র নিয়ম, জান্নাত ছেড়ে যাওয়ার ইচ্ছা আর জান্নাতি মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি
ইমাম সাফওয়ান ঈদ'র 'খাতারা' বা সংক্ষিপ্ত আলোচনা: আল্লাহ'র নিয়ম, জান্নাত ছেড়ে যাওয়ার ইচ্ছা আর জান্নাতি মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি [ডিসক্লেইমার: এই শুক্রবার, কিংবা তার আগের শুক্রবার না, আজকে লিখছি ইমাম সাফওয়ান ঈদের করা 'খাতারা' বা সংক্ষিপ্ত আলোচনা। টপিকগুলো তিনি একদিনে করেন নাই, বিভিন্ন দিন করেছেন, আমি মনে করে রেখেছিলাম, আজকে একটু ঘাঁটাঘাঁটি করে লিখছি। উনি সবসময়ই সমসাময়িক কিংবা প্রাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু এই আলোচনা গুলার কোনো রেকর্ডিং নাই যে লিংক শেয়ার করবো। কাজেই পড়ার সময় একটু বেশি সতর্কতা নিয়ে পড়তে হবে, আমার বোঝার, শোনার কিংবা মনে রাখার ভুল হতে পারে।] আলোচনা - ১: মানুষজনের সাথে ইন্টারঅ্যাকশন-এ আল্লাহ'র নিয়ম মেনে চলা ইমাম একটা সহীহ হাদিস বললেন, বুখারীতে উল্লেখ আছে, রাসূল (সাঃ)'র স্ত্রী সাফিয়্যা বিনতে হুয়াই'র উদ্ধৃতি দিয়ে বলা আছে: একরাতে রাসূল (সাঃ) তাঁর স্ত্রী সাফিয়্যার সাথে ছিলেন, দুইজন আনসার সাহাবী অন্ধকারে তাঁদের ঠিকমতো হয়তো দেখতে পারেন নাই। রাসূল (সাঃ) কে কোনো মহিলার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে স...