পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৮ জুলাই, ২০২৫): রাসূলের (সাঃ)'র 'অপরিচিত' সাহাবীরা (রাঃ)

শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৮ জুলাই, ২০২৫):  রাসূলের (সাঃ)'র 'অপরিচিত' সাহাবীরা (রাঃ)    ইমামের নাম জানি না  । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি [ডিসক্লাইমার/ভূমিকা: দুই সপ্তাহের আগের জুমুআর খুতবার সারমর্ম লিখছি। খুব একটা যে মনে আছে তাও না। এখন ইন্টারনেট ঘেঁটে লিখছি। ইমাম খুব সম্ভবত সিরিয়ান হবেন, নাম জানি না। খুতবার মূল বিষয় ছিল, রাসূল (সাঃ) সামাজিক ভাবে দুঃস্থ, গরিব, বাহ্যিক গঠন, আকার, চেহারা বা গায়ের রং'র কিংবা আপাতঃ বংশ-পরিচয় কম এমন সাহাবী বা মানুষদের সাথে কি রকম আচরণ করতেন আর তা থেকে আমাদের শিক্ষণীয়, করণীয় কী সেইটা নিয়ে আলোচনা। ইমাম হাদিস, এমন কি কুরআনের আয়াত উদ্ধৃতি করে আলোচনা করলেন। খুবই সাবলীল আর হৃদয়স্পর্শী আলোচনা, আমি কোনোভাবেই সেটা লেখায় তুলে আনতে পারবো না, তাও লেখার চেষ্টা করছি।] ইমাম বললেন, রাসূল (সাঃ)'র সাহাবীদের কথা উঠলেই আমাদের মনে আসে আবু বকর (রাঃ) , উমর (রাঃ), উসমান (রাঃ), আলী (রাঃ)'র নাম, তাঁদের কাহিনী। কিন্তু এর বাইরেও অনেক সাহাবী আছেন, যাঁরা আপন-আলোয় আলোচনার দাবিদার। আজকে তিনি এমন কয়েকজন সাহাবীর সম্পর্কে আ...

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১০ জুলাই, ২০২৫): শুক্রবারের ১০ আমল আর মুসা (আঃ)'র দোয়া

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১০ জুলাই, ২০২৫):  শুক্রবারের ১০ আমল আর মুসা (আঃ)'র দোয়া    শেখ ইউসুফ বাকির । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি [ডিসক্লেইমার: আজকের লেখায় আসলে খুতবার সারমর্ম লিখছি না। বরং তার আগেরদিনের বৃহস্পতিবার এশার নামাজের পর শেখ ইউসুফ বাকিরের করা সংক্ষিপ্ত আলোচনা বা 'খাতারা'-র সারমর্ম লিখবো ইনশাআল্লাহ। এই শেখ টেক্সাস থেকে মাঝে মাঝে নিউ জার্সিতে আসেন। উনি টেক্সাসের একটা মসজিদে ইয়ুথ ডিরেক্টর। উনি নিজেই অনেক কম বয়সী। মিশরীয় এই শেখ খুব চমৎকার আলোচনা করেন,  কথার উচ্চারণ, বাচনভঙ্গি মনোযোগ আকর্ষী। উনার শুক্রবারের খুতবা ছিল আল্লাহ তা'য়ালার কাছে মুসা (আঃ)'র করা দোয়ার উপর রিফ্লেকশন/আলোচনা। সেটার উপর লিখছি না , আমি খুতবার ভিডিও রেকর্ডিং'র লিংক পেলে শেয়ার করবো না হয়। আর আজকের লেখা ছোট হবে, ইদানিং লেখা বড় হয়ে যাচ্ছে, ফেইসবুক থেকে ফিডব্যাক পেয়েছি,  বেশি বড় লেখা হওয়ায় অনেকেই নাকি পড়ার ধৈর্য্য, মনোযোগ হারিয়ে ফেলছেন!] ইমাম বললেন সপ্তাহের অন্যান্য দিনের থেকে শুক্রবারের মাহাত্ম বা ফজিলত বেশি। সহীহ হাদিস নাকি আছে এই শুক্রবারেই ...