শেখ ইউসুফ এস্টেস'র আলোচনা (১৫ সেপ্টেম্বর, ২০২৪): মূল আরবি আর অনুবাদের তফাৎ মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি
শেখ ইউসুফ এস্টেস'র আলোচনা (১৫ সেপ্টেম্বর, ২০২৪): মূল আরবি আর অনুবাদের তফাৎ মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি [ডিসক্লেইমার: এই লেখা এই শুক্রবারের খুতবার সারমর্ম না। গত রবিবার সন্ধ্যায় 'ফানি/মজার শেখ' খ্যাত ইউসুফ এস্টেস এই মসজিদে এসেছিলেন। তাঁর আলোচনা শুনতে রীম আর আমি গিয়েছিলাম। সেটা নিয়ে আজকে লিখবো। তার আগে বলি, প্রায় ১০ বছর আগে টেক্সাসে উনার এক আলোচনা শোনার অভিজ্ঞতা হয়েছিল। খুবই চমৎকার আলোচনা ছিল। আমি উনাকে কাগজে লিখে একটা প্রশ্নও করেছিলাম, আমার প্রশ্ন ছিল, একটা হাদিস আছে যে সত্যিকার মুসলিম হতে হলে রাসূল (সাঃ) কে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা কী করে সম্ভব? এর উত্তরে তিনি বলেছিলেন উনি যখন নতুন মুসলিম হন, তখন উনারও নাকি এই একই প্রশ্ন ছিল, কিন্তু যত বেশি তিনি রাসূল (সাঃ)'র জীবিনী পড়েছেন, জেনেছেন - রাসূল (সাঃ) তাঁর উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য কী কী ত্যাগ আর কষ্ট স্বীকার করেছেন, ইত্যাদি জেনেছেন - তখন তাঁর পক্ষে এই হাদিস বুঝতে আর অসুবিধা হয় নাই। রাসূল (সাঃ)'র জীবনী জানতে ইংরেজিতে অনূদিত একটা বই: A Sealed Necter -এর রেফারেন্স দিয়...