পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৪ জুন, ২০২২) - হজ্জ্ব করার উপকারিতা

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৪ জুন, ২০২২) - হজ্জ্ব করার উপকারিতা মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া গত জুমুআর খুতবায় ইমাম হ্বজের নির্দেশ, এর গুরত্ব নিয়ে আলোচনা করেছিলেন। আজকের খুতবায় ওই বিষয়ের সাথে আরো যোগ করলেন, আর হ্বজের উপকারিতা বা ফজিলত নিয়ে আলাপ করলেন। খুতবার পরে, নামাজ শেষে আমি ইমামকে হ্বজ নিয়ে একটা প্রশ্ন করেছিলাম, সেইটা আর তার উত্তর কি দিলেন, শেষে সেটা লিখে দিচ্ছি।  একটা সহীহ হাদিসের রেফারেন্স দিয়ে ইমাম বললেন, রাসূল (সা:) বলেছেন, ইসলামের ৫ টা মূল ভিত্তি: ১) এক আল্লাহ ও তাঁর রাসূলে (সা:) বিশ্বাস, ২) ৫ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা, ৩) জাকাত দেয়া, ৪) হ্বজ পালন করা আর ৫) রোজা মাসে রোজা রাখা। ইমাম বললেন, এই হাদিসের অন্য বর্ণনায় ৪ নম্বর আর ৫ নম্বর (হ্বজ, আর রোজা) আগে পরে বলা আছে, কিন্তু ৫ টা মূল ভিত্তির এই হাদিস সহীহ। এর পর ইমাম বললেন, কারো উপর হ্বজ ফরজ হওয়ার ৫ টা শর্ত আছে: ১) ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে, ২) প্রাপ্ত-বয়স্ক হতে হবে, ৩) স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন হতে হবে (সাউন্ড মাইন্ড), ৪) দাসত্ব থেকে মুক্ত বা স্বাধীন ভাবে চলাচলের সুযোগ থা...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৭ জুন, ২০২২) - হজ্জ্ব করার গুরুত্ব

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৭ জুন, ২০২২) - হজ্জ্ব করার গুরুত্ব  মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া আজকে একটু দেরি করে জুমুআর খুতবায় পৌঁছেছি। অনেকগুলো রাস্তা বন্ধ ছিল, মেরামতের কাজ চলছে। বেশ কিছুটা পথ হেঁটে গিয়ে পৌঁছাতে দেরি হয়ে গেছে। গিয়ে শুনলাম আলোচনা হচ্ছে হজ্জ্ব করার গুরুত্বের উপর।   ইমাম বলছিলেন ইব্রাহিম (আ:) ও তাঁর ছেলে ইসমাইল (আ:) যখন কাবা শরীফের ভিত্তি তৈরি করে দুআ করেছিলেন, তখন আল্লাহ তা'য়ালা ইব্রাহিম (আ:) কে দুনিয়ার সব মানুষকে আহ্বান করে আল্লাহর ঘরে হজ্জ্ব করতে বলেছিলেন। ইব্রাহিম (আ:) নাকি প্রশ্ন করেছিলেন তাঁর আহ্বান মানুষের কানে পৌঁছাবে কিভাবে? উত্তরে নাকি আল্লাহ তা'য়ালা বলেছিলেন ইব্রাহিম (আ:)-এর কাজ আহ্বান করা, সেটা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তা'য়ালার। এরপর ইব্রাহিম (আ:) কাবার পাশে কোনো এক পাহাড়ে (সাফওয়া কিংবা মারওয়া - আল্লাহ ভালো জানেন) উঠে নাকি আহ্বান করেছিলেন। সেই আহ্বান নাকি সেই সময় অলৌকিকভাবে সবাই শুনেছিলো।  ইমাম বললেন, কুরআনে সূরা হজ্জ্ব-এ (সূরা নং ২২: আয়াত ২৭-২৮) ইব্রাহিম (আ:) কে আহ্বান করার এই নির্দেশ বর্ণনা করা আছে। আরো ব...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১০ জুন, ২০২২) - মানুষের ইচ্ছাশক্তি

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১০ জুন, ২০২২)   মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া আজকের খুতবা গত খুতবার আলোচনার সম্প্রসারণ ছিল। আলোচনার বিষয় মানুষের ইচ্ছাশক্তি বা "ফ্রি উইল"। আল্লাহ যদিও সবার ভাগ্যে কি আছে তা আগে থেকেই জানেন, তবে মানুষকে তাঁর ইচ্ছামতো চলার স্বাধীনতা দিয়েই  দুনিয়াতে পাঠানো হয়েছে। সূরা কাহাফের (১৮:২৯ নম্বর আয়াতের) উদ্ধৃতি দিয়ে ইমাম বললেন, আল্লাহ তা'য়ালা তাঁর রাসূলকে (সা:) বলতে শেখাচ্ছেন : "বলুন, সত্য আল্লাহর কাছ থেকে এসেছে। আর তাই, যার ইচ্ছা সে তা বিশ্বাস করুক, আর যার ইচ্ছা সে তা অবিশ্বাস করুক" - এই আয়াতের পরের অংশে আল্লাহ তা'য়ালা অবিশ্বাসীদের পরিণতির ভয়াবহতা বর্ণনা করেছেন। ইমাম বললেন, আর এ থেকে বুঝা যায়, মানুষ তার ইচ্ছানুযায়ী কর্ম, পথ বেছে নিবে, কিন্তু তার পরিণতির জন্য সে নিজেই দায়ী থাকবে, অন্য কেউ না।  এই কথা বলার কারণ হিসাবে ইমাম বললেন যে দুইটা ভ্রান্ত ধারণা নবীর যুগের পর থেকেই চালু আছে। একটা হচ্ছে, মানুষের কোনো কাজ-ই, সেটা  খারাপ হোক, আর ভালো হোক -  আসলে সেটা তার নিজের না, সেটা আগে থেকেই ন...

নতুন করে কয়েকটা জিনিস জানলাম, আগে ভুল জানতাম।

নতুন করে কয়েকটা জিনিস জানলাম, আগে ভুল জানতাম। তাই শেয়ার করছি। নিজেরা ভেরিফাই করে নিও/নিয়েন প্লিজ। এই নিয়মের কারণ অবশ্য আমি জানি না।   কুরআন পড়তে, মুসহাফ ধরতে ওযু করা লাগে না। তবে গোসল 'ফরজ' হলে তা না ধরাই ভালো। বিশেষ করে অনলাইনে কম্পিউটার কিংবা ফোনে কুরআন পড়তে ওযু করা বা থাকা লাগে না। তাই বেশি বেশি কুরআন পড়া উচিত। দিনে ১০ আয়াত, ১ পাতা যার পক্ষে যেইটুকু সম্ভব অর্থ সহ কুরআন পড়া উচিত।   "গোসল করলে ওযু করা লাগে না" - এইটা ভুল ধারণা।  গোসল করার পরও নামাজ পড়ার আগে ওযু করতে হয়। একমাত্র ব্যতিক্রম 'ফরজ' গোসল। 'ফরজ' গোসলের পর ওযু করা লাগে না।  দুই সিজদার মাঝে নূন্যতম পক্ষে 'রাব্বিগফিরলী ওয়ারহামনি' (অর্থ: আমার রব, আমাকে ক্ষমা করে দাও এবং  আমাকে রহম করো) পড়তে হবে।   আমরা 'আল্লাহ' বলার সময় আল্লাহ বলি, আসলে উচ্চারণ হবে "আল্লোহ" অর্থাৎ 'ল' বা লামের উচ্চারণ মোটা হবে, পাতলা না। মুখ গোল করে উচ্চারণ হবে। যেমন আল্লোহু-আকবার হবে, আল্লাহু-আকবার না। সূরা ইখলাস পড়ার সময় "ক্বুলহু আল্লোহু আহ্বাদ" হবে,  "ক্বুলহু আল্লাহু আহ্বাদ...

জানাজার নামাজের দোয়া - শনিবার, ৪ জুন ২০২২

শনিবার, ৪  জুন ২০২২  পোকোনো, পেনসিলভানিয়া  আজকের লেখা জুমুআর খুতবার সারমর্ম না। কারণ, জুমআতে যাই নাই। খারাপ লাগছিলো। আগেই ভাবছিলাম আরেকটা লেকচার, যেটা রিসেন্টলি শুনেছি,  সেটা নিয়ে লিখবো। এর মধ্যে নাফিউল মেসেজ দিয়ে খুতবার ব্যাপারে  জিজ্ঞেস করায় এখনই সেটা লিখতে বসেছি।  শেখ ওমর সুলায়মানের একটা ছোট লেকচার (লিংক নিচে দিয়ে দিচ্ছি) শুনছিলাম, যেখানে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা তিনি আলাপ করছিলেন। যদিও মাজহাবের ভিন্নতার কারণে আমরা দেশে যেভাবে পড়ি, তার থেকে একটু ভিন্ন, তবে ইজিয়ানের হুজুরের সাথে আলাপ করেছি, উনিও বললেন ঐভাবে পড়লেও হয়। ওমর সুলায়মান  লেকচারের এক পর্যায়ে বললেন, রাসূলে (সা:) বলেছেন  প্রত্যেক মুসলিমের উপর অন্য মুসলিমের ৫ টা হক বা অধিকার আছে। সেগুলো হলো: ১. কারো দেয়া সালামের উত্তর দেয়া, ২. কেউ অসুস্হ হলে তাকে দেখতে যাওয়া, ৩. কারো জানাজার নামাজে শরিক হওয়া, ৪. কেউ দাওয়াত দিলে দাওয়াত রাখা, ৫. হাঁচি দিয়ে কেউ 'আলহামদুলিল্লাহ' বললে তার উত্তরে 'ইয়ারহামুকাল্লাহ' বলা।  সালামের ব্যাপারে ওমর সুলাইমান বললেন, কিয়ামতের আলা...