পোস্টগুলি

আগস্ট, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৩ অগাস্ট, ২০২৪): আল্লাহ তা'য়ালার সামনে যাওয়ার প্রস্তুতি কী হবে?

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৩ অগাস্ট, ২০২৪): আল্লাহ তা'য়ালার সামনে যাওয়ার প্রস্তুতি কী হবে?  ইমাম ফোদে । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি [আপডেট: শামীম আহমেদ ভাই আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে জানালেন, ওই আরেক সাহাবীর নাম আম্মার ইবন ইয়াসির। তিনি ইউটুবে ইমাম ফোদের খুতবাটি শুনেছেন! আল্লাহু আকবার! আমিও একটু সার্চ করতেই লিংকটা পেলাম। অনেক ধন্যবাদ ভাই। খুতবার লিংক: https://www.youtube.com/live/gHNKVDAYybI?si=fN3NB5RvMFD3ZJD6   ] ইমাম শুরু করলেন মৃত্যুর পর আল্লাহ তা'য়ালার সামনে দাঁড়ানোর/উপস্থিত হওয়ার প্রস্তুতি নিয়ে তিনি আজকে খুতবা দিবেন। বললেন, দৈনন্দিন জীবনে, আমাদের কাজে ঊর্ধ্বতনদের সাথে মিটিং থাকলে আমরা প্রস্তুতি ছাড়া যাই না। মানুষে-মানুষে এই সাক্ষাতের জন্য যখন আমরা প্রস্তুতি নেই, তখন আমাদের সৃষ্টিকর্তার সাথে দেখা হওয়ার জন্যও আমাদের প্রস্তুতি নিতে হবে। ইমাম বললেন, জীবনে দুইটা জিনিস নিশ্চিত করতে পারলে আমাদের এই প্রস্তুতি নিয়ে ভয় পেতে হবে না : ১) আহ্সানু-আমালা বা সর্বোৎকৃষ্ট আমল বা কাজ, আর ২) বিশুদ্ধ আকিদা বা তাওহীদ।  এরপর তিনি ...

গত তিন শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২, ৯, ১৬ অগাস্ট, ২০২৪):

গত তিন শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২, ৯, ১৬ অগাস্ট, ২০২৪): ডিসক্লেইমার: গত তিন শুক্রবারের খুতবার সারমর্ম লেখার চেষ্টা করবো। খুব সংক্ষিপ্ত হবে, সারমর্মের সারমর্ম হবে আসলে। সবকিছু মনেও নাই। কোনো কিছুতে খুব মনোযোগ দেয়াও আসলে ইদানিং সম্ভব না। যাই হোক, লিখছি।  আর বরাবরের মতো নিজেরা যাচাই করে নেয়ার অনুরোধ থাকলো।  ২ অগাস্ট, ২০২৪: দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয় ইমাম নেসার চৌধুরী । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি -------------------------------------------------------------------------------------------------------------- ইমাম সূরা কাহাফের আয়াতের রেফারেন্স দিয়ে বললেন [সূরা কাহাফ, সূরা নম্বর ১৮, আয়াত ৯৮], আল্লাহ তা'য়ালা এইখানে জুলকারনাইনের (আঃ)  ঘটনা বলছেন। ইয়াজুজ আর মা'জুজ এর হাত থেকে রেহাই পাবার জন্য দুই পাহাড়ের মাঝে যখন এলাকাবাসির অনুরোধে, তাদের সাহায্যে জুলকারনাইন (আঃ)  একটা দেয়াল বানিয়ে দেন, এর পরপরই তিনি তাদের কী বলেন সেটা খুব ইন্টারেষ্টিং। জুলকারনাইন (আঃ)  বলেন [সূরা কাহাফ, সূরা নম্বর ১৮, আয়াত ৯৮], যার অর্থ অনেকটা এইরকম...

রাসূল (সাঃ) আর সীরাত সম্পর্কে কয়েকটা ইন্টারেষ্টিং ফ্যাক্টস জানলাম, শেয়ার করছি :

ডিসক্লেইমার: আমার শোনার ভুল হতেই পারে, নিজেরা যাচাই করে নিবেন।  রাসূল (সাঃ) আর সীরাত সম্পর্কে কয়েকটা ইন্টারেষ্টিং ফ্যাক্টস জানলাম, শেয়ার করছি : ১. কুরআনে আল্লাহ তা'য়ালা সরাসরি 'মুহাম্মদ' মাত্র চারবার উল্লেখ করেছেন। এরমধ্যে দুইবার "মুহাম্মদূর রাসূলুল্লাহ" (অর্থাৎ মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল) হিসাবে এসেছে। আর কালেমা শাহাদাত বলে আমরা যেইটা জানি, অর্থাৎ "লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুররাসূলুল্লাহ" - এইটা নাকি কুরআনে একসাথে, আয়াত হিসাবে কোথাও আসে নাই! "লা-ইলাহা ইল্লাল্লাহ" আর "মুহাম্মাদুররাসূলুল্লাহ" আলাদা আলাদা ভাবে এসেছে! ২. রাসূল (সাঃ) তাঁর সারা জীবনে নাকি কোনোদিন ভাত খান নাই। কারণ উনার সময় আরবে ভাতের কোনো প্রচলন ছিল না। রুটি ছিল মূল খাদ্য, যেটাকে আমরা ইংরেজিতে "স্টেপল ফুড" বলি। ভাতের সাথে মুসলিমদের পরিচয় নাকি রাসূল (সাঃ)'র পরে পারস্য আর রোমান সাম্রাজ্য বিজয়ের পর।  ৩. কুরআনে সরাসরি নাম বলে আল্লাহ তা'য়ালা উল্লেখ করেছেন মাত্র একজন সাহাবীকে। তিনি রাসূল (সাঃ)'র পালক পুত্র জায়েদ ইবনে হারিসা। এই বিরল সন্মান আর কোনো সাহ...