এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২২ ডিসেম্বর, ২০২৩): হাসবুনাল্লাহু - আল্লাহই যথেষ্ট
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২২ ডিসেম্বর, ২০২৩): হাসবুনাল্লাহু - আল্লাহই যথেষ্ট ইমাম আহমেদ এল-সায়েদ । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি [আমাদের বড় চাচী কয়েক ঘন্টা আগে স্কয়ার হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিডনির জটিলতা ছিল, কিন্তু এতো তাড়াতাড়ি চলে যাবেন, ভাবি নাই। চাচী খুব ভালো মানুষ ছিলেন, আমাদেরকে খুব আদর করতেন, তুই-তুই করে কথা বলতেন। ভাবলাম এইখানে স্মৃতি হিসাবে লিখে রাখি। আর এখন কিংবা ভবিষ্যতে কেউ লেখাটা পড়লে চাচীর জন্য একটু দোয়া করবেন। চাচাসহ চাচীর পরিবারের সবাইকে আল্লাহ যেন ধৈর্য্য ধরার তৌফিক দেন। আমিন।] ইমাম বললেন একটা সহীহ হাদিস আছে যেখানে রাসূল (সাঃ) তাঁর নিজের সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাঁকে 'আল-মুতাওয়াক্কিল' নাম দিয়েছেন, যার অর্থ যিনি আল্লাহ'র উপর পুরাপুরি ভরসা করেন। ইমাম বললেন, রাসূল (সাঃ)'র জীবনী বা সীরাহ পড়লে আমরা দেখতে পাই যে, অবস্থা তাঁর অনুকূলে না থাকলেও কিভাবে তিনি আল্লাহ'র উপর ভরসা করে বার বার এগিয়ে গিয়েছেন। ইমাম উদাহরণ দিয়ে বললেন, যখন রাসূল (সাঃ) আল্লাহ তা'য়ালার নির্দে...