পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১৩ ফেব্রুয়ারি, ২০২৬): রামাদান/রমজান মাসে আমাদের করণীয়

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১৩ ফেব্রুয়ারি, ২০২৬): রামাদান/রমজান মাসে আমাদের করণীয় শেখ ইউসুফ বাকির । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি ইমাম বললেন শাবান মাস প্রায় শেষ, রমাদান'র আর মাত্র কয়েকদিন বাকি। আমাদের মধ্যে অনেকেই খুবই উৎসাহী, উদ্দীপনা নিয়ে সেটার অপেক্ষা করছে, কিন্তু আমাদের মধ্যে আবার অনেকেই আছি যারা রমাদান নিয়ে কিছুটা চিন্তিত। আমরা একদিকে যেমন জানি এই মাসে প্রতি রাতে আল্লাহ তা'য়ালা অনেককে জাহান্নামের আগুন থেকে মাফ করবেন, আর আমরা সেই দলে থাকতে চাই, আবার অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনে এতো এতো ঝামেলা যে আমরা ভয় পাচ্ছি কীভাবে এই মাসে ঠিক ভাবে আমল করবো? করতে পারবো তো?!  ইমাম বললেন, তিনি একটা সহীহ হাদিস বলবেন যেটা আমাদের এই অবস্থায় সাহায্য করতে পারবে। তার আগে তিনি তাঁর জীবনে দুইটা ঘটনা শেয়ার করলেন। প্রথম ঘটনা হচ্ছে এইরকম: তিনি নাকি একবার নামাজে অনেক চেষ্টা করেও মনোযোগ আনতে পারছেন না। নামাজে এই 'খুশু' না আসার ব্যাপারটা তিনি তাঁর শিক্ষককে বললেন। তাঁর শিক্ষক নাকি উত্তর দিয়েছেন: হয়তো এই নামাজই তোমার সবচেয়ে ভালো নামাজ। কারণ আল্লাহ তা'য়ালা ...