পোস্টগুলি

মার্চ, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২২ মার্চ, ২০২৪): শোকর ও মানুষ। ইউসুফ (আঃ) আর মুসা (আঃ)'র মিল

এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২২ মার্চ, ২০২৪): শোকর ও মানুষ। ইউসুফ (আঃ) আর মুসা (আঃ)'র মিল    ইমাম সাফওয়ান ঈদ । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি ইয়াকিন ইনস্টিটিউট । কুরআন ৩০ দিনে ৩০, ২০২৪ । ড. শাদী আল-মাসরি, ড. ওমর সুলাইমান, শেখ আবুল্লাহ অদূর  [সাইডনোট: গতকালকেই পডকাস্টটা শুনলাম। ইয়াকিন ইনস্টিটিউট গত পাঁচ বছর ধরে প্রতি রোজায় 'Quran 30 for 30' এই পডকাস্ট সিরিজটা বানাচ্ছে। রোজার প্রতিদিন, কুরআনের ৩০ পারার ওই দিনের পারার কোনো সূরা, এর আয়াত নিয়ে বক্তারা আলাপ করেন। যেই পডকাস্টটা শুনলাম, সেটা ছিল সূরা হুদ আর সূরা ইউসুফ -র [জুয/পারা ১২, সূরা নম্বর ১১, ১২] উপর আলোচনা। আমি মাঝে মাঝে পডকাস্টগুলা শুনি। গতকালকে লম্বা পথ ড্রাইভ করে আসার সময় এইটা শুনলাম। ২৮ মিনিটের চমৎকার আলোচনা। ইউসুফ (আঃ) আর মুসা (আঃ)'র কাহিনীর যে এতো মিল - আগে জানতাম না, কখনো চিন্তা করে দেখি নাই। অবশ্য মিল না বলে উল্টো-মিল বলা উচিত মনে হয়। তাই,  খুতবার পাশাপাশি এই আলোচনার অংশ [আবারো শুনে শুনে] লিখবো। আর ওই আলোচনার শেষের রিফ্লেকশনটা আমি লেখার চেষ্টা করলেও, কখনোই ভালোভ...