পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের খুতবার সারমর্ম (২৩ জানুয়ারি, ২০২৬): মন শান্ত, সন্তুষ্ট রাখার উপায়

এই শুক্রবারের খুতবার সারমর্ম (২৩ জানুয়ারি, ২০২৬): মন শান্ত, সন্তুষ্ট রাখার উপায়  শেখ ইউসুফ বাকির । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি শেখ ইউসুফ বাকির যখনই শুক্রবারের জুমুআর খুতবা দেন, তিনি প্রায়ই তাঁর কোনো এক ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেন। এই শুক্রবারেও তিনি এমনি এক কাহিনী বললেন। নিউ জার্সি থেকে মুসলিম তরুণদের একদলকে নিয়ে তিনি কেনিয়া সফরে গিয়েছিলেন। উদ্দেশ্য, এই মুসলিম তরুণদের আরামের, সাচ্ছন্দের বলয় থেকে বের করে নিয়ে মুসলিম উম্মাহর অন্যদের, যারা তাদের মতো এতটা সৌভাগ্যবান নয়, তাদের অবস্থা দেখানো, দুনিয়ার আসল চেহারার সাথে তাদের পরিচয় করিয়ে দেয়া। ইমাম বললেন, কেনিয়ার নাইরোবিতে পৌঁছে তাঁদের প্রথম গন্তব্য ছিল এক হাসপাতাল - যেটা কিনা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য চিকিৎসা, থেরাপি দিয়ে থাকে।  সেখানে তিনি এক মহিলার সাথে পরিচিতি হন, যিনি "মুহাম্মদের মা" হিসাবে পরিচিত। মুহাম্মদ অটিস্টিক, এর সাথেও তার অন্য সমস্যাও আছে। মুহাম্মদের মা - একাই মুহাম্মদের দেখাশোনা করেন। খুবই গরিব। দেখেই বোঝা যায়, তাদের প্রতিদিনের সংস্থানের কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এই মুহাম্মদের...