ফরজ নামাজের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুই নামাজ
ফরজ নামাজের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুই নামাজ শেখ ইউসুফ হুসেইন । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি ডিসক্লেইমার: এই লেখা গত শুক্রবারের খুতবার সারমর্ম না। আজকের লেখা ইমামের করা একটা 'খাতারা' বা সংক্ষিপ্ত আলোচনার সারমর্ম। আজকের লেখার ক্রেডিট আমার খালাতো ভাই মুন্না ভাইয়ার। উনার সাথে সকালে ফোনে কথা বলার সময় উনার উৎসাহেই এখন লিখতে বসেছি। যাইহোক, ইমাম মুসল্লিদের উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, বলেন তো ফরজ নামাজের পর বা বাইরে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে এমন দুই নামাজ কোন দুইটা? একজন মুসল্লি প্রথমটার সঠিক উত্তর দিলেন। ফজরের ফরজ নামাজের আগে পড়া দুই রাকাআত সুন্নাত নামাজ। ইমাম এর গুরুত্ব বোঝাতে একটা হাদিস বললেন যেটা অনেকটা এইরকম: রাসূল (সাঃ) নাকি বলেছেন ফজরের আগে দুই রাকাআত সুন্নত সারা দুনিয়া আর এর মধ্যে যা আছে তার থেকেও গুরুত্বপূর্ণ। আরেকটা ঘটনা বললেন একদিন রাসূল (সাঃ) নাকি সকালের সূর্য উঠে যাচ্ছে তাও ফজরের নামাজের জন্য আসছেন না, পরে যখন আসলেন, তখন কোনো এক সাহাবী জিজ্ঞেস করায় তিনি নাকি বলেছিলেন তিনি বাসায় সুন্নত নামাজ আদায় করছিলেন। ইমাম বলতে চাইলেন, ফজরের প...