পোস্টগুলি

নভেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৫ নভেম্বর, ২০২২): সালাত বা নামাজ

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৫ নভেম্বর, ২০২২): সালাত বা নামাজ মাসজিদ-আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া।  ইমাম বললেন, আজকের খুতবা হবে সালাত বা নামাজের উপর। এরপর জিজ্ঞেস করলেন, আমাদের রাসূল (সাঃ) মারা যাবার সময় তাঁর বলা শেষ শব্দ কি ছিল আমরা কি সেটা জানি? উত্তরে বললেন এক বর্ণনায় এসেছে যে তা ছিল: "আস-সালাত, আস-সালাত"। ইমাম বললেন, রাসূল (সাঃ) -এর অতি প্রিয় ছিল এই নামাজ। এমনও নাকি হয়েছে যে তিনি পরিবারের সাথে সময় দিচ্ছেন, এমন সময় আজান হওয়া মাত্র তিনি যেন তাঁদের আর চিনতেন না, নামাজে যাওয়ার প্রস্তুতি নেয়া শুরু করতেন। ইমাম বললেন, রাসূল (সাঃ)-এর যে নামাজ এতো প্রিয় ছিল,  মৃত্যুর সময় তাঁর শেষ শব্দ সেই নামাজ হবে তাতে অবাক হওয়ার কিছু নেই; কিন্তু এর বাইরেও এতে করে মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব বোঝা যায়।   এরপর ইমাম বললেন, পৃথিবীতে এখন প্রায় দেড় বিলিয়ন মুসলিম আছে।  আমরা সবাই আল্লাহর তাওহীদ বা একত্ববাদ ঘোষণা দিয়ে, "লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুররাসূলুল্লাহ" বলে ঈমান এনেছি, মুসলিম হয়েছি। কিন্তু আমরা কী ঠিক মতো সালাত আদায় করছি? আমরা যদি ঠিকমতো নামাজ না পড়ি, তাহলে কী আ...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৮ নভেম্বর, ২০২২): লা-ইলাহা-ইল্লাল্লাহ -র তাৎপর্য

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৮ নভেম্বর, ২০২২): লা-ইলাহা-ইল্লাল্লাহ -র তাৎপর্য মাসজিদ-আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া।  ইমাম বললেন আজকের খুতবার আলোচনা হবে শুধুমাত্র "লা-ইলাহা-ইল্লাল্লাহ" অর্থাৎ, আল্লাহ ছাড়া কোনো 'ইলাহ' বা উপাস্য নাই [আরবির শব্দের অর্থে, লা - নাই, ইলাহা - উপাস্য, ইল্লা - ব্যাতিত, আল্লাহ - আল্লাহ] - এই কালেমার  উপর। পবিত্র কুরআনে নাকি প্রায় ৩৭ বার এই কালেমা বা এর কাছাকাছি অর্থের আয়াতের উদ্ধৃতি আছে। ইমাম চিন্তা করে দেখতে বললেন যে এই এক 'কালেমা'-ই আসলে বিশ্ব-ভ্রমাণ্ড সব কিছু সৃষ্টির কারণ। আল্লাহ তা'য়ালা যুগে যুগে যত নবী-রাসূল পাঠিয়েছেন, সবার এই এক কালেমা 'কমন' ছিল। যেমন, নূহ (আঃ) -র উম্মতের জন্য নাকি ছিল: লা-ইলাহা ইল্লাল্লাহ, নূহ রাসূলুল্লাহ"; একই ভাবে ইব্রাহিম (আঃ), ঈসা (আঃ), মুসা (আঃ)  -এর জন্যও নাকি ছিল "লা-ইলাহা-ইল্লাল্লাহ, <রাসূলের নাম>, রাসূলুল্লাহ"। আর সব শেষে, আমাদের রাসূল (সাঃ)-এর সময় এসে সেটা হয়েছে, "লা-ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুররাসূলুল্লাহ", যার অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই...

শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১১ নভেম্বর, ২০২২): যে ভালো কাজগুলো ধ্বংসের কারণ

শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১১ নভেম্বর, ২০২২): যে ভালো কাজগুলো ধ্বংসের কারণ ড. ওমর সুলাইমান   [সাইড নোট: "ডে-লাইট সেভিং" বন্ধ হয়ে যাওয়াতে ঘড়ির কাঁটা ১ ঘন্টা পেছানোয় জুমুআ শুরু হয়েছে সাড়ে বারোটায়। তার উপর আজকে বেশ বৃষ্টি ছিল। পার্কিং খুঁজে পেতেও অনেকক্ষন দেরি হয়েছে। দেরি করে পৌঁছানোয়, খুতবার প্রায় কিছুই শোনা হয় নাই।  যতটুকু শুনেছি সেটা মূলত ছিল এই বিষয়ে: অন্যের দোষ না খুঁজে, নিজের দোষ নিয়ে আমাদের চিন্তা করতে হবে। সহীহ হাদিসে নাকি আছে, যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায়, আল্লাহ তা'য়ালা তার দোষ খুঁজবেন - অর্থাৎ আল্লাহ তার দোষ প্রকাশ করে দিবেন, কারণ আল্লাহ তা'য়ালার কাছে কিছুই অজানা নয়। খুতবায় পৌঁছানোয় দেরি হওয়ায় আগেই ভাবছিলাম যে কিছু দিন আগে শোনা অন্য একটা খুতবা নিয়ে লিখবো, কিন্তু সেটা যে মোটামুটি এই একই বিষয়ের উপর হবে, সেটা আগে ভাবি নাই। ড. ওমর সুলাইমানের এই খুতবাটা খুব বড় না, লিংক নিচে দিয়ে দিচ্ছি, কেউ দেখে নিলে আরো ভালো হবে।] ইমাম শুরু করলেন ইমাম আল-সিরাজী (র:) -র একটা ঘটনা দিয়ে।  ইমাম আল-সিরাজী নিজেই এই ঘটনাটা বর্ণনা করেছিলেন। তিনি ছোট ছিলেন। এক রাতে তাঁর বাবা আ...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৪ নভেম্বর, ২০২২): বিদআত বা ধর্মে নতুন কিছু সৃষ্টি করা

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৪ নভেম্বর, ২০২২): বিদআত বা ধর্মে নতুন কিছু সৃষ্টি করা ইমাম শুরু করলেন একটা সহীহ হাদিস উল্লেখ করে, যেটা অনেকটা এইরকম, রাসূল (সাঃ) বলেছেন: যে কোন একটা ভালো কিছু শুরু করলো এবং বাকিরা সেটা অনুসরণ করলো, সে ব্যক্তি নিজে ওই ভালো কাজের জন্য পুরস্কৃত হবে, আর যারা তা অনুসরণ করবে, তাদের থেকেও কিছুমাত্র না কমিয়ে ওই (প্রথম) ব্যক্তিকে সমানভাবে পুরস্কৃত করা হবে। একইভাবে, যে কোন খারাপ কিছু শুরু করলো, এবং বাকিরা সেটা অনুসরণ করলো, ওই ব্যক্তি নিজে গুনাহগার হবে, এবং তাকে অনুসরণকারীদের থেকে কিছু না কমিয়ে তাকে সমানভাবে (ওই খারাপ কাজের জন্য) গুনাহর ভাগিদার করা হবে। ইমাম বললেন, এই একটা হাদিসের প্রথম অংশের ভুল ব্যাখ্যা করে অনেকেই, আল্লাহ তা'য়ালার সান্নিধ্য আর সন্তুষ্টি পাওয়ার আশায়, "ভালো কিছু করার উদ্দেশ্যে" ইসলাম ধর্মে নতুন নতুন "ইবাদতের" শুরু করেছেন যেটাকে আরবি তে 'বিদআত' বলে - কিন্তু যেটার পরিনাম ভয়াবহ।    ইমাম বললেন, এই হাদিসের প্রেক্ষাপট বুঝলে এইখানে আর কোনো সন্দেহ থাকতো না। হাদিসের বর্ণনাকারীদের ভাষ্যমতে রাসূলুল্লাহ (সাঃ) একবার একদল মুস...