পোস্টগুলি

জুলাই, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১০ জুলাই, ২০২৬): দিনে কুরআনের অন্তত একটা আয়াত পড়া

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১০ জুলাই, ২০২৬): দিনে কুরআনের অন্তত একটা আয়াত পড়া   উস্তাদ মাশহুদ হোসেন । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি [ডিসক্লাইমার: খুতবাতে ইমাম অন্য অনেক কিছু আলাপ করেছেন। উদাহরণ দিয়েছেন। আমি সেসবের কিছুই না লিখে শুধু নতুন যে দুইটা হাদিসটা সম্পর্কে জানলাম সেটা নিয়ে তাঁর খুতবার মূল অংশ লিখছি। আর পরে আমার নিজের একটা উপলব্ধি/রিফ্লেকশন লিখবো। নিজের রিফ্লেকশন একটু ব্যক্তিগত হয়ে যাবে, লম্বা হয়ে যাওয়ার চান্স আছে, চেষ্ঠা করবো সংক্ষেপে লিখতে। ওই অংশ বাদ দিয়েও পড়তে পারেন।] ইমাম একটা হাদিস বললেন যেখানে রাসূল (সাঃ) নাকি তাঁর সাহাবীদের বলেছেন: নিশ্চয়ই মানুষের মাঝে "আহলুল্লাহ" বা আল্লাহর পরিবার/লোক আছে। ইমাম বললেন, [ইসলামী আক্বিদা অনুযায়ী] আমরা জানি আল্লাহর কোনো পরিবার নাই, তাঁর সৃষ্টি হয় নাই [তিনি জন্ম নেন নাই], কাউকে জন্ম দেনও নাই [তাঁর কোনো সন্তান নাই] - তিনি এমনই এক সত্তা। তাহলে স্বাভাবিকভাবেই এরা কারা - সাহাবীরা কৌতূহলী হলে রাসূল (সাঃ) নাকি উত্তর দিয়েছেন: এরা হচ্ছে কুরআনের লোক, এরাই আল্লাহর বিশেষ বান্দা এবং তাঁর মনোনীত/নির্বাচিত মানু...