পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৯ জুলাই, ২০২২) - কেয়ামতের দিন যে ৪ টা প্রশ্নের সম্মুখীন হতে হবে।

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৯ জুলাই, ২০২২) - কেয়ামতের দিন যে ৪ টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া ইমাম খুতবা শুরু করলেন তিরমিযী (রাঃ) থেকে বর্ণিত একটা হাদিস দিয়ে। রাসূল (সাঃ) নাকি বলেছেন, কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে চারটা প্রশ্নের উত্তর বা হিসাব দিতে হবে। উত্তর না দিয়ে কেউ একটুও নড়তে পারবে না। প্রশ্নের উত্তর বা হিসাব দিয়ে তবেই কেবল কারো জান্নাত আর কারো জাহান্নামের দিকে যাওয়া শুরু হবে। আর এই চারটা প্রশ্ন হচ্ছে দুনিয়াতে উপভোগ করা প্রত্যকের, ১) জীবন বা সময়, ২) প্রাপ্ত জ্ঞান ও তার ব্যবহার, ৩) সম্পদ ও তার ব্যবহার আর ৪) স্বাস্হ্য। এর পর পুরো খুতবা জুড়ে ইমাম প্রথম পয়েন্ট, অর্থাৎ আমাদের জীবন বা দুনিয়াতে আমরা আমাদের সময় কিভাবে কাটাই, কিভাবে কাটানো উচিত ইত্যাদি নিয়ে আলাপ করলেন।    ইমাম সূরা-যারিয়াতের (সূরা নম্বর ৫১, আয়াত ৫৫-৫৬) রেফারেন্স দিয়ে বললেন, আল্লাহ তা'য়ালা রাসূল (সাঃ) কে উপদেশ দিচ্ছেন, তিনি (সাঃ) যেন বারবার মনে করিয়ে দেন, কারণ এতে মুমিনদের উপকার হয়, আরো বলছে...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২২ জুলাই, ২০২২) - কুরবানীর কাহিনী থেকে শিক্ষণীয়।

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২২ জুলাই, ২০২২) -  কুরবানীর কাহিনী থেকে শিক্ষণীয়।  মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া [আপডেট: ইমাম জন স্টার্লিং তাঁর খুতবা আমার সাথে শেয়ার করেছেন, এই লিংকে গিয়ে পাওয়া যাবে:] এই শুক্রবারের খুতবা দিলেন আরেকজন ইমাম। উনি একজন কনভার্টেড (বা রিভার্টেড) মুসলিম [এখন অবশ্য অনেকেই আর কনভার্টেড বলে না, রিভার্টেড বলে। কারণ আইডিয়াটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্ম হয় মুসলিম বা আল্লাহর প্রতি অনুগত হয়েই। পরে অন্য ধর্মে চলে যায়। কাজেই যখন কেউ আবার ইসলাম গ্রহণ করে, সে আসলে ফিরে আসলো, বা রিভার্টেড (reverted) হলো । উনার সম্পর্কে শেষে একটা পরিচিতি লিংক দিয়ে দিবো]।  ইমাম বললেন হ্বজ শেষ হয়ে গেছে, কুরবানীও শেষ, কিন্তু তিনি কুরবানীর যে মূল কাহিনী, হজরত ইব্রাহিম (আ:) ও তাঁর ছেলে হজরত ইসমাইল (আঃ) -এর ঘটনা - তার উপর আজকে আবারো রিফ্লেক্ট বা চিন্তা করে আলোচনা করতে চান। উনি বললেন, আমরা প্রতি বছরই হ্বজের এই সময়টা হজরত ইব্রাহিম (আ:) তাঁর ছেলেকে কুরবানী দেয়ার জন্য নিয়ে যাওয়ার এই ঘটনা আলাপ করি - কিন্তু যখন করি, তখন আসলে তার শেষটা জেনেই কর...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৫ জুলাই, ২০২২) - আশা আর ভয়

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৫ জুলাই, ২০২২) -  আশা আর ভয়  মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া আজকের খুতবার মূল কথা ছিল, আমরা যেন আল্লাহর রহমত, মাগফেরাত থেকে কখনো নিরাশ না হই। আমরা যত গুনাহই করি না কেন, যেন মনে রাখি, কেবল মাত্র শিরিক ছাড়া আমাদের করা সব গুনাহ থেকে আল্লাহর দয়া ও ক্ষমাশীলতা অনেক বড়। আর তাই আমরা তওবা করে ঠিক পথে ফিরে আসলে আল্লাহ তা'য়ালা আমাদের মাফ করে দিবেনই।  ইমাম সূরা জুমার (সূরা নম্বর ৩৯, আয়াত ৫৩) উদ্ধৃতি দিয়ে বললেন, আল্লাহ তা'য়ালা তাঁর রাসূল (সাঃ) কে বলতে বলছেন, তাঁর বান্দারা যারাই নিজেদের উপর (পাপকাজ করে, সীমা লঙ্ঘন করে) জুলুম করেছে, তারা যেন আল্লাহর দয়া থেকে নিরাশ না হয়। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি অতিশয় ক্ষমাকারী, সর্বোচ্চ দয়ালু। এর পর ইমাম সাবধান করলেন, কিন্তু এর মানে এই না যে, আমরা যত গুনাহই করি, আল্লাহ আমাদের বিচার করবেন না।  আল্লাহ তা'য়ালা গুনাহ মাফ তখনই করবেন যখন আমরা আগের করা ভুল গুলোর জন্য তওবা করবো আর এখন থেকে সঠিক পথে ফিরে আসার চেষ্টা করবো। ইমাম বললেন, কুরআন শরীফে আল্...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৮ জুলাই, ২০২২) - আরাফার দিনের তাৎপর্য

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৮ জুলাই, ২০২২) - আরাফার দিনের তাৎপর্য  মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া আজকে আরবি জ্বিলহ্বাজ মাসের ৯ তারিখ, আরাফার দিন। আর এই দিনের তাৎপর্য আর তার পরের দিন, কুরবানীর ঈদ - নিয়েই আজকে ইমাম খুতবায় আলাপ করলেন।  শুরু করলেন এই বলে যে, একটা সহীহ হাদিস আছে যেখানে রাসূল (সা:) নাকি বলেছেন, হ্বজ মানেই হচ্ছে আরাফার দিন। ইমাম বললেন, আর যেহেতু ইসলামের পাঁচ স্তম্ভের একটা মূল স্তম্ভ এই হ্বজ, আর আরাফার দিন মানেই হ্বজ, কাজেই জ্বিলহ্বাজ মাসের এই ৯ তারিখ অর্থাৎ আরাফার দিনের গুরুত্ব ইসলামে যে কী এটা সহজেই অনুমেয়।  ইমাম বললেন সূরা আল-আরাফ (সূরা নম্বর ৭, আয়াত ১৭২)-এ আল্লাহ তা'য়ালা রাসূল (সা:) কে জানাচ্ছেন তিনি আদম (আ:) -এর সব সন্তানদেরকে সমবেত করে জিজ্ঞেস করেছিলেন, আমি কী তোমাদের প্রতিপালক নই? উত্তরে সবাই (আমরা সহ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র মানবজাতির সবাই) সাক্ষ্য দিয়েছিলাম যে আপনি (আল্লাহ তা'য়ালা) আমাদের প্রতিপালক। ওই আয়াতে আল্লাহ আরো বলছেন এই সাক্ষ্য নেয়ার উদ্দেশ্য ছিল যেন শেষ বিচারের দিন আমরা কেউ...

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১ জুলাই, ২০২২) - জ্বিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত, আমল

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১ জুলাই, ২০২২) - জ্বিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত, আমল  মাসজিদ আল-জামিয়া, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া আরবি জ্বিলহজ মাসের আজকে দ্বিতীয় দিন। ইমাম শুরুতেই একটা হাদিসের রেফারেন্স দিয়ে বললেন এই মাসের প্রথম ১০ দিনে করা বান্দার যেকোনো ভালো আমল বছরের অন্য যেকোনো  'দিনের' চেয়ে আল্লাহ তা'য়ালার কাছে অনেক বেশি প্রিয়, বান্দার জন্য অনেক বেশি সওয়াবের। সাহাবীরা নাকি এই কথা শুনে জিজ্ঞেস করেছিলেন, এমনকি জিহাদের যাওয়ার চেয়েও ভালো? উত্তরে রাসূল (সা:) 'হ্যাঁ' বলে বলেছিলেন অন্য যেকোন আমলের চেয়ে, এমনকি আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য জিহাদের যাওয়ার চেয়েও ভাল, একমাত্র ব্যতিক্রম হচ্ছে, যদি কেউ জিহাদে গিয়ে শহীদ হয়, শুধু সেই ব্যক্তির আমল ছাড়া। এতটাই গুরুত্বপূর্ণ জ্বিলহজ মাসের প্রথম ১০ দিন। এই মাসের ৯ নম্বর দিন - আরাফাতের দিন হচ্ছে সেই দিন, যেদিন আল্লাহ তা'য়ালা জাহান্নামী অনেককে মাফ করে দেন।  আর ১০ নম্বর দিন কুরবানীর ঈদ।  এরপর ইমাম খুতবা জুড়ে মূলত আলোচনা করলেন কী কী আমল করা যায়। মূলত প্রথমসারির ৩ টা আমল: ১) হ্বজ ...