এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৪ মার্চ ২০২৩): ইবাদতে মন বসানো, সত্যিকার উদযাপন মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি।
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৪ মার্চ ২০২৩): ইবাদতে মন বসানো, সত্যিকার উদযাপন মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি। [সাইডনোট: এই মসজিদে এশার নামাজের সাথে সাথেই তারাবি শুরু করে না। সুন্নত পড়ার পর, ইমাম প্রথমে ৫-১০ মিনিটের একটা মিনি লেকচার দেন, তারপর অন্য একজন ক্বারী তারাবি শুরু করেন। রোজার মধ্যে প্রথম জুমুআ। শুক্রবার সপ্তাহের কাজের দিন হলেও অনেক মানুষ এসেছিলেন। ভিড় ঠেলে, তার উপর আমি দেরি করে ফেলায় খুতবার প্রথম অংশ মিস করে ফেলেছি। তাই আজকের লেখায় প্রথমে তার আগেরদিনের এশার পর মিনি লেকচার আর জুমআর দ্বিতীয় অংশের খুতবার সারমর্ম একসাথে লেখার চেষ্টা করছি।] ইমাম বললেন সূরা বাকারার একটা আয়াত আছে [সূরা নম্বর ২, আয়াত ৬১] যেটা বনি-ইসরাইলিদের জন্য সুখকর না, কিন্তু আমরা মুসলিমরা তা থেকে অনেক কিছু শিখতে পারি, নিজেদের সাথে তুলনা করে ভেবে দেখতে পারি আমাদের অবস্থাটা কি। ওই আয়াতে আল্লাহ তা'য়ালা মুসা (আঃ) আর তার কাওম, বনি-ইসরাইলিদের মধ্যে কথোপকথন বর্ণনা করছেন। মুসা (আঃ) যখন বনি-ইসরাইলিদের ফিরাউনের অত্যাচার থেকে বের করে আনলেন, তারা নিজ চোখে ফিরাউনকে তার স...