এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৩ ফেব্রুয়ারি, ২০২৪): হতাশা, মন খারাপ বা ডিপ্রেশন থেকে বাঁচার উপায়
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৩ ফেব্রুয়ারি, ২০২৪): হতাশা, মন খারাপ বা ডিপ্রেশন থেকে বাঁচার উপায় ইমাম শেখ আহমেদ খাতের । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি [সাইডনোট: ইদানিং ব্যস্ততা বেড়ে যাওয়ায় ঠিকমতো লেখার সময় হয় না। লিখতে বসলেও অনেকটা দায়সারা ভাবে লিখি। সত্যি বলতে নিজেকে মুনাফিক মনে হয়। 'মুনাফিক' নিয়ে কিছু লেখা, লেকচার শুনেছি ঐগুলোর সারমর্ম যে লিখবো, তাও সময় করতে পারছি না। যাই হোক, গত শুক্রবারের খুতবাটা ক্যালিফোর্নিয়া থেকে আসা এক শেখ দিলেন। মন খারাপ, হতাশা বা ডিপ্রেশন থেকে বাঁচার, উদ্ধার পাওয়ার উপায় নিয়ে আলাপ করলেন। গাজায় চলা গণহত্যার ঘটনা দেখে যখন সবাই কম-বেশি হতাশা বা ডিপ্রেশনে ভুগছেন, তখন উনার এই খুতবাটা হয়তো কারো কারো কাজে লাগবে - তাই-ই লিখছি। ইমাম বেশ অনেকগুলো রেফারেন্স দিয়ে আলোচনা করেছেন। আমি শুধু কয়েকটা দিয়েই মূল সারমর্ম লিখছি। আর সবশেষে কয়েকদিন আগে ইমাম সাফওয়ান ঈদের এশার নামাজের পর 'খাতারা'তে বলা 'আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা বুঝবেন কিভাবে?' - এই ব্যাপারটা নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলেন, সেটা লেখার ইচ্ছা আছে। ...