এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৩ সেপ্টেম্বর, ২০২২): আল্লাহ তা'য়ালা সবকিছুর নিয়ন্ত্রক
এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৩ সেপ্টেম্বর, ২০২২): আল্লাহ তা'য়ালা সবকিছুর নিয়ন্ত্রক উইলো গ্রোভ মসজিদ, পেনসিলভানিয়া। ইমাম একটা আয়াতের (সূরা আলে ইমরান ৩: আয়াত ২৬) তেলাওয়াত করে খুতবা শুরু করলেন যেখানে আল্লাহ সুবহানুওয়া তা'য়ালা তাঁর রাসূল (সাঃ) কে বলতে বলছেন, হে আল্লাহ, (বিশ্ব-ভ্রম্মাণ্ড, দুনিয়া-আখিরাত সহ) সকল মুলুকের মালিক, আপনার যাকে ইচ্ছা আপনি ক্ষমতা/রাজ্য দেন, যার কাছ থেকে ইচ্ছা তা নিয়ে নেন, আর যাকে ইচ্ছা সন্মান দেন; আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আপনার হাতেই সব কল্যাণ। নিশ্চই আপনি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। পরে খুতবাতে এই এক আয়াতের উপর আলোচনা করলেন। জীবনে ভালো-মন্দ, বিভিন্ন পরীক্ষা আর এগুলো দিয়ে আল্লাহ তা'য়ালা কী করে আমাদেরকে আখিরাতের জন্য তৈরী করছেন - সেটার উপর রিফ্লেক্ট করলেন। ইমাম বললেন, আমরা ক্ষমতা বা রাজ্য পাওয়া বলতে আমাদের চারপাশের সামাজিক, আর্থিক, রাজনৈতিক, ভূমির মালিকানা ইত্যাদির ভিত্তিতে ক্ষমতাবান হওয়া বুঝি। রাসূল (সাঃ) দিক থেকে চিন্তা করতে বললেন, তাঁর উপর যখন কুরআন নাজিল হয়, ইসলাম প্রচারের দায়িত্ব পড়ে - তখন তাঁর আপাত দৃষ্টিতে এই "ক্ষমতা" পাবার ক...