পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই কুরবানীর ঈদের খুতবার সারমর্ম (২৭ মে, ২০২৬, বুধবার): কুরবানী, আল্লাহ সর্বদ্রষ্টা আর পরকালে প্রতিদান

এই কুরবানীর ঈদের খুতবার সারমর্ম (২৭ মে, ২০২৬, বুধবার): কুরবানী, আল্লাহ সর্বদ্রষ্টা আর পরকালে প্রতিদান ইমাম ইউসুফ হোসেন । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি [ভূমিকা/ডিসক্লাইমার: আজকের লেখা জুমুআর খুতবার সারমর্ম না। বরং এই কুরবানীর ঈদের নামাজের পর ইমাম যে খুতবা দিলেন, সেই খুতবার সারমর্ম। সাধারণত ঈদের খুতবা নামাজের পরে দেয়া হয় বলে সবারই মনে একটু অস্থিরতা দেখা যায়, সবার একটা তাড়া থাকে, খুতবা খুব একটা মনোযোগ দিয়ে শোনা হয় না। এই খুতবা শোনা আমার জানামতে ওয়াজিব হলেও অনেকেই দেখা যায় খুতবা শুরুর আগেই উঠে বাসায় রওনা দিয়ে দেন। আর খুতবা একটু লম্বা হলে তো কথাই নাই - খুতবা শোনা বাদ দিয়ে প্রায় সবাই এদিক-ওদিক তাকানো শুরু করে। যাই হোক, এই খুতবা একটু লম্বা হলেও এতটাই আকর্ষণীয় ভাবে ইমাম দিলেন যে আমি খুবই মনোযোগ দিয়ে উপভোগ করেছি। আর ঠিক করেছিলাম, ইনশাআল্লাহ এই খুতবার সারমর্মটা লিখবো, আর তাই লিখতে বসেছি। কোনোভাবেই লেখায় খুতবাটা ফুটিয়ে তোলা যাবে না, তাও লেখার চেষ্টা করছি] ইমাম বললেন, কুরবানী বা ঈদ-উল-আযহা'র ঐতিহ্য যেই ঘটনা থেকে, সেই ইব্রাহিম (আঃ) আর তাঁর ছেলে ইসমাইল (আঃ)...

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১৫ মে, ২০২৬): জাহেল আর গাফেল এর মধ্যে তফাৎ, আমাদের করণীয়

এই শুক্রবারের খুতবার সারমর্ম (১৫ মে, ২০২৬): জাহেল আর গাফেল এর মধ্যে তফাৎ, আমাদের করণীয় ডা. আদম হেমাওয়ে । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি [ভূমিকা/ডিসক্লাইমার: জুমা'র নামাজের এই খতীবকে আগে কখনো দেখি নাই, নামও শুনি নাই। নামাজের আজানের পরপরই ইমাম খুতবা শুরু করার আগেই দেখলাম মসজিদের প্রাক্তন প্রেসিডেন্ট ইমামকে 'এক-মিনিট' ইশারা করে মাইক্রোফোন নিলেন কিছু কথা বলার জন্য। বললেন, আজকের ইমাম ডা. আদম হেমাওয়ে, তিনি সামনে মার্কিন কংগ্রেসের প্রাইমারি নির্বাচনে দাঁড়াচ্ছেন। তিনি একজন প্লাষ্টিক সার্জন। আমাদের মসজিদ যদিও কাউকে "সমর্থন" করে না, আমরা সবাই যে যার ইচ্ছা মতো ভোট দিবো, কিন্তু তারপরও তাঁর মনে হয়েছে ইমামকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়া দরকার। কিন্তু তিনি খুতবা দিচ্ছেন নিতান্তুই 'খতিব' হিসাবে, নির্বাচনী বক্তব্য দিচ্ছেন না। এই বলে ইমামকে খুতবা শুরু করার অনুরোধ করলেন। আমি আমার 'তিনি কে?' এই প্রশ্নের উত্তর পেয়ে নড়েচড়ে বসলাম। মনোযোগ দিয়ে শুনলাম। নিচে সারমর্ম লেখারও চেষ্টা করছি। কিন্তু খুতবার ভিডিও রেকর্ডিং ইউটুবে খুঁজে পেলাম না। তাই ...