এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২১ জুলাই ২০২৩): আমার, আপনার মাধ্যমে অন্যের হিদায়াত
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২১ জুলাই ২০২৩): আমার, আপনার মাধ্যমে অন্যের হিদায়াত ড. ওমর সুলাইমান । ইয়াকীন ইনস্টিটিউট । অনলাইন খুতবা এই শুক্রবার বোস্টনে ছিলাম। জুমআর নামাজে গিয়ে দেখি খুতবা শেষ, নামাজ শুরু হয়ে গেছে। পরে আরেকটা জামাত ছিল, কিন্তু সেটার জন্য আর অপেক্ষা না করে নামাজ পড়ে চলে আসি। ফিরে এসে পরে অনলাইনে ড. ওমর সুলাইমানের ওই শুক্রবারের জুমআর খুতবাটা শুনলাম। সেটার সারমর্মই এখন লিখছি। নিচে রেকর্ডিংটার লিংক দিয়ে দিচ্ছি, আমার এই লেখা না পরে ১৭ মিনিটের ওই ভিডিওটা দেখে নিলেই মনে হয় ভালো হবে। ইমাম শুরু করলেন এই বলে যে নামাজ শেষে এক ব্যক্তি শাহাদা নিয়ে মুসলিম হবে। কিন্তু উনি কানে শোনেন না। ইমাম মন্তব্য করলেন ইসলামের মেসেজ, কুরআন এতটাই হৃদয়স্পর্শী যে, কেউ হয়তো চোখে দেখে না, হয়তো কানে শোনে না, কিন্তু তাও সময়, কাল, কালচারের গণ্ডি পেরিয়ে তা সবদিকে ছড়িয়ে পরে। তারপর ইমাম কুরআনের রেফারেন্স দিলেন [সূরা আল-হিজর, সূরা নম্বর ২২, আয়াত ৪৬] যেখানে আল্লাহ তা'য়ালা প্রশ্ন করছেন, আর অর্থ অনেকটা এইরকম: তারা কি জমিনে [ঠিকমতো] ভ্রমণ করেনি যে তাদের অন্তরসমূহ উপলব্ধি করতো, আর কানগুলো শুনতো? এর...