এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১৭ ফেব্রুয়ারি, ২০২৩): বেহেশতের চাবি
এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৪ ফেব্রুয়ারি, ২০২৩): বাবা-মা'র জন্য নূহ (আঃ)-এর শেখানো দোয়া ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, সাউথ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি। এই শুক্রবার মসজিদে জুমু'আর নামাজের পর দুইজন মানুষের জানাজা পড়ানো হলো। একজন পুরুষ, আরেকজন নারী। দুইজনই কাঠের কফিনে বন্দি, কাবার গিলাফের মতো কালো কাপড়ে সোনালী আর সাদা এম্ব্রোয়ডারী করা সম্ভবত কোনো আয়াত কিংবা দোয়া লেখা কাপড়ে সেই কফিন দু'টো ঢেকে রাখা। মূল দরজা না, মসজিদের পাশের আরেকটা দরজায় চাকা লাগানো আলাদা দুটো ট্রলিতে দুটো কফিন রাখা ছিল। আমি সেই দরজা দিয়েই ঢুকেছি। কফিন গুলোকে পাশ কাটিয়ে আবার পাশের জুতার শেলফে জুতাও রাখলাম। দেরি করে ফেলায় তাড়াহুড়ো করে আসছি, কিন্তু কফিন দু'টো দেখে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো। মনে হলো, আমাদের এতো ব্যস্ততা, তাড়াহুড়ো, সব কিছুই যেন কত অর্থহীন। ইমাম যেন অনেকটা কফিন দু'টোকে দেখিয়েই বললেন, আমরা অনেক সময় উপলব্ধি করি না যে কুরআনে অনেক দোয়া আছে, এর মধ্যে নূহ (আঃ) -এর একটা দোয়া আছে, যেটা বাবা-মা'র জন্য। ইমাম বললেন, আমরা যেন আমাদের সন্তানদের কোনোভাবেই এই দোয়া শিখিয়ে না দি...