এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৩০ ডিসেম্বর, ২০২২): জিসাস (আঃ), মেরি (আঃ) - ইসলাম কি বলে ?
এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৩০ ডিসেম্বর, ২০২২): জিসাস (আঃ), মেরি (আঃ) - ইসলাম কি বলে? মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, নিউ জার্সি। [সাইড নোট: আজকের ইমাম এই মসজিদের যিনি ইমাম, তাঁর বাবা। উনি নিজেও বোস্টনের একজন ইমাম। গতকালকে এশার নামাজের পর উনার পরিচয় দেয়ার সময় বক্তা বলছিলেন, উনাকে পরিচয় করিয়ে দেয়ার কিছু নাই, উনার পরিচয় উনি নিজেই, আর পরেরদিনের (অর্থাৎ আজকের) জুমুআর খুতবা উনি দিবেন। তাতে অবশ্য আমার মতো নতুনদের খুব একটা উপকার হয় নাই। তবে আজকে খুতবার পরে উনার সম্পর্কে একটু ঘাঁটাঘাঁটি করে দেখলাম, তাঁর নাম: ড. তালাল ঈদ - মিশরের আল-আজহার বিদ্যালয় থেকে পড়াশুনা করা, পরে আমেরিকার হার্ভার্ট বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতত্ত্বে মাস্টার্স আর পিএইচডি করা। আজকের খুতবাটা বেশ ইন্টারেষ্টিং ছিল। কিন্তু গতকালকে নামাজ শেষে উনি যে 'খাতারা' বা ছোট আলোচনা করেছিলেন সেটাও চমৎকার ছিল। সেটাতে তিনি চারটা জিনিসের উপর সংক্ষেপে আলাপ করেছিলেন, যা কিনা হৃদয়ের "বিষ" হিসাবে গণ্য হয় - যেটা ঈমানের দুর্বলতার নির্দেশক। আমি শুধু সেই চারটা জিনিস এখন উল্লেখ করছি, পরে কোনো এক সময় সম্ভব হলে উনি কি আলাপ...