এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৯ সেপ্টেম্বর, ২০২৩): রাসূল (সাঃ)'র প্রতি ভালোবাসা
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২৯ সেপ্টেম্বর, ২০২৩): রাসূল (সাঃ)'র প্রতি ভালোবাসা ইমাম মেন্দেস; ইমাম সাফওয়ান ঈদ। মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, ওয়েস্ট উইন্ডসর টাউনশিপ, নিউ জার্সি [সাইডনোট: এখন আরবি রবিউল আউয়াল মাস চলছে। রাসূল (সাঃ)'র জন্ম এই মাসে। প্রায় সব মসজিদেই আমার ধারণা খুতবায় রাসূল (সাঃ)'র জীবনীর উপর আলোচনা হচ্ছে। আমি যেই মসজিদে যাই, এশার নামাজের পর, সেই মসজিদের ইমাম, ইমাম সাফওয়ান ঈদ ৫-১০ মিনিটের কিছু আলোচনা, রিফ্লেকশন করেন। গত কয়েক আলোচনায়ও রাসূল (সাঃ)'র কিছু হাদিস নিয়ে আলোচনা করেছেন। কীভাবে রাসূল (সাঃ) কে ভালোবাসা যায়, সেটা বললেন। গতকালকের জুমুআর খুতবা একজন গেস্ট ইমাম দিলেন, উনার নাম ইমাম মেন্দেস। উনিও রাসূল (সাঃ)'র প্রতি ভালোবাসার উদাহরণ দিলেন। ঐ আলোচনা গুলো এক করে আজকের লেখা লিখছি। প্রতি আলোচনা থেকেই কিছু না কিছু নতুন জিনিস জানা যায়, শেখার আছে। ** গতকালকের খুতবার মূল ভাষ্য *** ইমাম মেন্ডেস বললেন, রাসূল (সাঃ) কোনো এক খুতবা দিচ্ছিলেন, এমনসময় এক লোক দাঁড়িয়ে তাঁকে অনেকটা থামিয়েই প্রশ্ন করেন: হে আল্লাহ'র রাসূল (সাঃ), ওই ঘন্টা/সময় (অর্থাৎ কিয়...