এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৬ মে, ২০২২)

এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (৬ মে, ২০২২):
অনলাইন খুতবা, ইয়াকীন ইনস্টিটিউট

মন ভালো নাই। আজকে জুমুআতে যাই নাই। সকালে টেস্ট করে জানলাম দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত। ইজিয়ানও পজিটিভ, তবে বাসার বাকিরা সবাই ভালো আছেন। জ্বর, কাশি ছাড়া তেমন কোনো সিম্পটম নাই। তার উপর আমার খালাতো ভাই,  নাহিদ ভাইয়ার স্ত্রী, শিপি ভাবি প্রায় ৩ সপ্তাহ মৃত্যুর সাথে যুদ্ধ করে আজকে লন্ডনে মারা গেলেন। প্রথমে হার্ট এটাক, পরে ব্রেন স্ট্রোক হয়েছিল। খুব কম বয়সে বিয়ে হয়ে এসেছিলেন, হাসিখুশি, আলাপী ছিলেন। সবার খুব প্রিয়। ঢং-তামশা খুব ভালো বুঝতেন। ভালো মানুষ ছিলেন। হঠাৎ করেই অসুস্হ হলেন। কিন্তু আমরা কেউ কিছু করতে পারলাম না। সবার কাছে উনার জন্য দোয়া চাইছি। নাহিদ ভাইয়া আর তার পরিবারের সবাইকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দেন। 

যাই হোক, বাসায় বসে অনলাইনে ইয়াকীন ইনস্টিটিউটের খুতবা শুনলাম। ইমাম ইয়াসির বিরজাস - এর ১০ মিনিটের খুতবা। আলোচনার বিষয়: রোজার পরে রোজার স্পিরিট বা উদ্যোম কিভাবে ধরে রাখা যায়। সারমর্ম লিখতে ইচ্ছা করছে না। তবে কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি, ভিডিও লিংক নিচে দিয়ে দিচ্ছি, নিজে থেকে দেখে নিলে সবচেয়ে ভালো হবে:

  • রোজার মধ্যে করা কোনো একটা আমল, রোজার পরেও চালিয়ে যাওয়া। যেমন: তাহাজ্জুদ নামাজ পড়া সেটা সম্ভব না হলে ইশার নামাজের পর, ঘুমাতে যাওয়ার আগে ২ রাকাত নফল নামাজ পড়ে কিয়ামুল লাইল পালন করা। প্রতিদিন ১ পাতা হলেও কুরআন পড়া।  সেটা সম্ভব না হলে কুরআন শোনা। দান-খয়রাত করা। দেশের বাইরে অনেক জায়গায় এখন দান করা অটোমেট করা যায়। সেটা সেট করে দান-খয়রাত চালিয়ে যাওয়া। 
  • বন্ধু-বান্ধব বুঝে-শুনে ঠিক করা। ভালো বন্ধু ভালো কাজে, খারাপ বন্ধু খারাপ কাজে টানবে- এটাই স্বাভাবিক।

  • "রোজার মাসে অনেক ইবাদতি করেছি, আল্লাহ আমাকে এর প্রতিদান দিবেনই" - এই ধরণের মনোভাব পোষণ করে, অনেকটা গর্ব করে আমরা যেন আমাদের রোজার মধ্যে করা পুরো আমল নষ্ট না করি। মনে রাখতে বললেন, আল্লাহ তা'য়ালা আমাদেরকে কিছু দিতে বাধ্য নন। আমাদের ইবাদতির জন্য আমরা খুশি হতে পারি, কিন্তু এর বিনিময়ে আল্লাহর আমাদেরকে কিছু দিতে বাধ্য নন।  আমরা যত ইবাদতি করি না কেন, আল্লাহ তা'য়ালার নিয়ামতের কৃতজ্ঞতা করে শেষ করতে পারবো না। 

  •  রাসূল (সা:) কে জিজ্ঞেস করায় উনি বলেছিলেন, আল্লাহর  তা'য়ালার কাছে বান্দার সেই আমল সবচেয়ে প্রিয় যেটা সে সবসময় করে, তা যত ছোটই হোক না কেন।  

  • রাসূল (সা:) আরেকটা হাদিস আছে, যেখানে তিনি ৩ টা আমল করার উপদেশ দিয়েছেন। ১. সব অবস্থায় আল্লাহকে স্বরণে রাখা। ২. কোনো অনিচ্ছাকৃত ভুলের পর একটা ভালো কাজ করা (যাতে সেই ভুল আল্লাহ মুছে দেন, কিছু করা সম্ভব না হলে  কমপক্ষে তওবা করা, আস্তাগফিরুল্লাহ বলা), ৩. মানুষজনের সাথে ভালো ব্যবহার করা। 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পর্ব - ৬ । সিরাহ বছর: ৪ । কুৎসা রটনার কুরআনিক জবাব ও অন্ধ সাহাবীর ঘটনা

শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৮ জুলাই, ২০২৫): রাসূলের (সাঃ)'র 'অপরিচিত' সাহাবীরা (রাঃ)

শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১১ নভেম্বর, ২০২২): যে ভালো কাজগুলো ধ্বংসের কারণ